শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৩০
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলসহ বরিশালে ৫ জনকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৮, ২০২২, ৯:১৫ অপরাহ্ণ
  • ৪৪০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বরিশালে পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

মামলা দায়ের শেষে আটকদের গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (২৮ জুলাই) আদালতে পাঠানো হয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, মাদক বিক্রয়ের খবর পেয়ে থানা পুলিশ বুধবার রাতে গৌরনদীর কটকস্থল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আলামিন ঘরামী ও ইমরান ঘরামীকে দুইশ’ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার আলামিন ঘরামী (৩২) গৌরনদীর কটকস্থল গ্রামের মৃত জয়নাল আবেদীন ঘরামীর ছেলে এবং তার সহযোগী ইমরান একই গ্রামের ইসমাইল ঘরামীর ছেলে। অপরদিকে আলামিনের সঙ্গে কক্সবাজারের টেকনাফের শীর্ষ মাদক ব্যবসায়ীদের যোগাযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আলামিনের ব্যবহৃত মোবাইল থেকে এ সংক্রান্ত বেশ কিছু তথ্যও পেয়েছে পুলিশ।

এদিকে ৫ বোতল ফেন্সিডিলসহ বরিশালের এক ব্যবসায়ীসহ দুজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানাধীন বান্দরোড এলাকা থেকে ৫ বোতল ফেন্সিডিলসহ দুজনকে আটক করা হয়।

আটক মো. জুয়েল হাওলাদার (৩০) কাউনিয়া প্রথম গলির বাঁশতলা এলাকার
বাসিন্দা এবং মো. আলাউদ্দিন আল আজাদ (৪২) বরিশাল নগরের রুপাতলী চান্দু মার্কেট সংলগ্ন এলাকার বাসিন্দা। তাদের কেক তৈরি ও বিক্রির একাধিক প্রতিষ্ঠান বরিশাল নগরে রয়েছে।

অপর এক অভিযানে রুইয়ার পোল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ শামীম হাওলাদার ওরফে সৈকত হোসেনকে (২৪) আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটক শামীম হাওলাদার ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের আদাখোলা এলাকার বেলায়েত হাওলাদারের ছেলে। তিনি বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের বর্তমান বাসিন্দা।

আটকদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া সেলের এসআই তানজিল আহমেদ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell