শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩৩
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

ঈদের ঘোরা শেষে বাড়ি ফেরা হলো না যুবকের

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৫, ২০২২, ৯:০২ অপরাহ্ণ
  • ১৮৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ঈদের দ্বিতীয় দিন আট বন্ধুর সঙ্গে চার মোটরসাইকেলে করে রংপুর থেকে পঞ্চগড়ে ঘুরতে বের হন রিমন (২৫)। সারাদিন ঘোরা শেষে রাতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন তিনি।

তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

বুধবার (৪ মে) দিনগত রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

রিমন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার সাল্টিয়ার হাট হাছিয়া এলাকার মৃত বুলু মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রিমন তার পুলিশ বন্ধু টুটুল ও বন্ধু শিবলিসহ আট বন্ধু মিলে চারটি মোটরসাইকেলে করে রংপুর থেকে পঞ্চগড়ে ঘুরতে যান। ঘোরা শেষে বাড়ি ফেরার পথে রাতে আরোহী রিমনের মোটসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। এতে রিমন গুরুতর আহত হন। রিমনকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে রমেক হাসপাতালে স্থানান্তর করেন।

রিমনের বড় ভাই লিটন বলেন, মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় রিমনের মারা গেছে। হেলমেট পরিহিত অবস্থায় না থাকার কারণে আজ ভাইকে হারিয়েছি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell