সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৪৩
শিরোনামঃ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।।

ঈদের দিন বৃষ্টির আশঙ্কা-আবহাওয়া অধিদপ্তর

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২, ২০২২, ১০:০১ অপরাহ্ণ
  • ৩৯৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।এ বছর ৩০ রমজান পূর্ণ হয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে মঙ্গলবার (০৩ মে)। ঈদের দিন বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঈদের আগের দিন সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির ঈদের দিনের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানিয়েছেন।

তিনি বলেন, কালবৈশাখী মৌসুম হওয়ায় ঈদের দিন সারাদেশেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আর সকালে ঢাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি এবং বিকেলে বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন তরিকুল নেওয়াজ কবির।

আবহাওয়া পর্যবেক্ষণকারী আকুওয়েদার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

এবার ঈদের প্রধান জামাত হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। বৃষ্টির কথা মাথায় রেখে সেভাবেই নামাজের প্রস্তুতি নেওয়া হয়েছে। আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, বায়তুল মোকাররমে নির্ধারিত ৫টি জামাত অনুষ্ঠিত হবে। জামাতগুলো যথাক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell