রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৫৫
শিরোনামঃ
মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

ঈদ উদযাপন শেষে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায়  বাবা-মেয়ে নিহত 

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৩, ২০২৫, ৯:৪৬ অপরাহ্ণ
  • ১৩১ ০৯ বার দেখা হয়েছে

 

 

ঈদ উদযাপন শেষে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায়  বাবা-মেয়ে নিহত

ঈদ উদযাপন শেষে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় নিহত হয়েছেন রুবেল হোসেন (৩২) ও তার মেয়ে ঐশি (১০)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন রুবেলের স্ত্রী জেসমিন (২৮), আরেক মেয়ে তায়েবা (৪) এবং পথচারী ওসমান (১৯)।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে যশোর শহরের অদূরে পুলেরহাটে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
নিহতদের বাড়ি খুলনা শহরের মুজগুন্নি এলাকায়। পথচারী ওসমানের বাড়ি যশোরের কৃষ্ণবাটি গ্রামে।

স্থানীয়রা জানান, যশোরের শার্শা উপজেলার বহিলাপোতা গ্রামে শ্বশুর আব্দুল মান্নানের বাড়ি থেকে ঈদ উদযাপন শেষে মোটরসাইকেলে করে দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন রুবেল হোসেন। পথে একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সবাই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এসময় ঘটনাস্থলেই নিহত হয় ঐশি। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক লামিয়া শারমিন জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেল হোসেন। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নাভারণ হাইওয়ে ফাঁড়ির ইন্সপেক্টর রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell