সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৪২
শিরোনামঃ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।।

ঈদ উপলক্ষে নেতাকর্মী, সুধী এবং সুশীল সমাজের নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়-জি এম কাদের।

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৪, ২০২২, ২:২৫ পূর্বাহ্ণ
  • ৩৭৫ ০৯ বার দেখা হয়েছে

ঈদ উপলক্ষে নেতাকর্মী, সুধী এবং সুশীল সমাজের নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়-জি এম কাদের।

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

মঙ্গলবার (৩ মে) সকালে রাজধানীর বনানী কার্যালয় মিলনায়তনে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে জি এম কাদের বলেন, মহামারি করোনার কারণে গেল কয়েক বছর আমরা উৎসব মুখর আয়োজনে ঈদ উদযাপন করতে পারিনি। মহান আল্লাহর রহমতে এবার পরিস্থিতি উন্নত হয়েছে, আমরা ঈদ উদযাপন করছি আনন্দ-উৎসবে।

তিনি বলেন, সবার আর্থিক অবস্থা সমান নয়, তাই সচ্ছল ব্যক্তিরা যেন অভাবি মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেন। ঈদের আনন্দ যেন সবাই সমানভাবে উপভোগ করতে পারে। ঈদের এ আনন্দ যেন সারা জীবন অক্ষয় হয়ে থাকে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি সংগঠনকে শক্তিশালী করছে। পাশাপাশি সফলভাবে কাউন্সিল করতেও প্রস্তুতি নিচ্ছে। এছাড়া সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী এলাকায় কাজ করছেন। আগামী নির্বাচনে তিনশ আসনেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। তবে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

অপর এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, নির্বাচনকালীন পরিস্থিতি ও সাধারণ মানুষের প্রত্যাশা বিবেচনায় রেখেই নির্বাচনে জোট গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে জাপা।

বিএনপির নির্বাচনকালীন সরকার ব্যবস্থা বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, সংবিধান পরিবর্তন করতে হবে, এমন কোনো বিষয় এলে তাতে সরকারের সমর্থন প্রয়োজন হবে। সরকারের সমর্থন ছাড়া সাংবিধানিক পরিবর্তন সম্ভব হবে না। এছাড়া আন্দোলন করেও দাবি আদায় করা যায়। কিন্তু আন্দোলন করে বিএনপি কোনো দাবি আদায় করবে, সাধারণ মানুষ এমন আস্থা রাখতে পারছে না দলটির প্রতি।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, আলমগীর সিকদার লোটন, আতিকুর রহমান আতিক, চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের এমপি, মনিরুল ইসলাম মিলন, ড. নুরুল আজহার শামীম, নাজনীন সুলতানা, মাহবুবুর রহমান লিপটন, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, সুলতান আহমেদ সেলিম, জসীম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম মঞ্জু।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell