রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫৮
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

ঈদ শেষে শহরে ফিরতে শুরু করেছে মানুষ

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৩, ২০২২, ৭:৪১ অপরাহ্ণ
  • ৩৯৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।গ্রামের বাড়িতে ঈদ উদযাপন শেষে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। নগরের বাস ও ট্রেন স্টেশনে তেমন ভিড় না থাকায় স্বস্তি নিয়ে ফিরেছেন নগরবাসী।

বুধবার (১৩ জুলাই) সকাল থেকে নগরের নতুন ব্রিজ, বহদ্দারহাট, অলংকার, হাটহাজারী বাস স্টেশন, জিইসি মোড়, দামপাড়া, সিনেমা প্যালেস, অক্সিজেন মোড়, বিআরটিসিসহ প্রায় সব বাস কাউন্টারে গ্রামফেরত যাত্রীর ভিড় দেখা গেছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেন সময় মতো এসে পৌঁছে চট্টগ্রাম স্টেশনে।

ঈদুল আজহার ছুটি শেষে খুলেছে সরকারি-বেসরকারি অফিস। ঈদের সময় নাড়ির টানে যারা বাড়ি গিয়েছিলেন, জীবিকার তাগিদে তারা নগরে ফিরতে শুরু করেছেন। অনেকেই মঙ্গলবার কর্মস্থলে যোগ দিয়েছেন। দেশের বিভিন্ন স্থান থেকে বুধবার সকালে যাত্রীবাহী বাসগুলো চট্টগ্রামে নিয়ে আসছে যাত্রী। সড়কে বাড়ছে পরিবহনের সংখ্যাও।

সকালে অলঙ্কার ও জিইসি মোড়ের দামপাড়া বাস কাউন্টারে দূরপাল্লার অনেক বাস এসেছে। সেখানে মানুষের ভিড় ছিল লক্ষ্যণীয়। তারা অনেকটাই নির্বিঘ্নে গন্তব্যে এসে পৌঁছেছেন।

হানিফ পরিবহনের বাসে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছে নিয়াজ উদ্দিন দিনার বলেন, আজ থেকে অফিস খুলেছে। তাই সকালেই চলে এসেছি। বাসের জন্য তেমন কষ্ট করতে হয়নি। টার্মিনালে পর্যাপ্ত বাস ছিল। স্বস্তিতেই কর্মস্থলে ফিরেছি।

নতুন ব্রিজ ও বহদ্দারহাট বাস টার্মিনালেও ঈদ শেষে লোকজনকে চট্টগ্রামে ফিরতে দেখা গেছে। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন কর্মজীবী।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, আজ থেকে শহরে মানুষ আসা শুরু করেছে। নগরমুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে। রাস্তার পরিস্থিতি ভালো হওয়ায় যাওয়ার সময় যেমন ভোগান্তি হয়নি, তেমনি আসার সময়ও যাত্রীদের ভোগান্তি হচ্ছে না। যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের একটি টিম কাজ করছে।

বুধবার সকালে চট্টগ্রাম রেলস্টেশন ঘুরে দেখা যায়, সকাল থেকেই যাত্রীদের ভিড়। সবারই চাকরিতে ফেরার ব্যস্ততা। ট্রেনের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। চট্টগ্রামমুখী যেসব ট্রেন আসছে, সেসব ট্রেনেও অনেক মানুষকে যাত্রী হয়ে ফিরতে দেখা গেছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বলেন, ঈদের ছুটিতে বাড়ি ফিরতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। কিন্তু ছুটি শেষে কর্মস্থলে ফেরার সময় তেমন ভিড় থাকে না। সরকারি অফিস আদালত খোলায় আজকে একটু মানুষের উপস্থিতি বেশিই ছিল।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell