শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৫০
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

উইকেট হারিয়ে বাংলাদেশ দলের বিপদ আরও বাড়লোই বলা যায়

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২, ২০২২, ১০:১০ অপরাহ্ণ
  • ৪২২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।একটা ভালো জুটি ম্যাচে বাংলাদেশের অবস্থানকে শক্ত করে তুলতে পারে। কিন্তু সেই ভালো জুটিটাই হচ্ছে না। টপ অর্ডারের চার ব্যাটার উইকেট হারিয়ে ফেলার ফলে বাংলাদেশ দলের বিপদ আরও বাড়লোই বলা যায়।

লিটন দাস, পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয় এবং নাজমুল হোসেন শান্তরা জিম্বাবুয়ে বোলারদের চ্যালেঞ্জই জানাতে পারে বলতে গেলে। ৬০ রানের মাথায় পড়লো চার উইকেট।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৬। ১১ রান নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ এবং ৪ রান নিয়ে ব্যাট করছেন আফিফ হোসেন।

১৫৭ রানের লক্ষ্য। বাংলাদেশের ব্যাটারদের জন্য খুব একটা বড় নয়। তবুও ক্রিকেট হচ্ছে গৌরবময় অনিশ্চয়তার খেলা। যে কোনো সময় রং পাল্টে যেতে পারে।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার লিটন দাস এবং পারভেজ হাসান ইমনের উইকেট হারিয়ে পড়েছে দারুণ বিপদে। ২৪ রানের মাথায় হারিয়ে বসে ২ উইকেট। ৩৪ রানে তৃতীয় এবং ৬০ রানে হারায় চতুর্থ উইকেট।

১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামেন লিটন দাস এবং অভিষিক্ত ব্যাটার পারভেজ হাসান ইমন। কিন্তু দু’জনের কেউই নামের প্রতি সুবিচার করতে পারলেন না। লিটন ঝড় তোলার ইঙ্গিত দিয়েছিলেন। ৬ বলে খেলেছিলেন ১৩ রান।

কিন্তু জিম্বাবুয়ের পেসার ভিক্টর নাইয়ুসির বলেই দিশেহারা হয়ে যান দুই ওপেনার। দ্বিতীয় ওভারেই দলীয় ১৩ রানের মাথায় নাইয়ুচির হাতে রিটার্ন ক্যাচ দিয়ে ফিরে আসেন লিটন। দলীয় ২৪ রানের মাথায় সেই নাইয়ুচির বলেই মিল্টন সোম্বার হাতে ক্যাচ তুলে দেন পারভেজ হাসান ইমন। ৬ বলে ২ রান করেন তিনি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ব্যাট হাতে ঝড় তোলেন রায়ান বার্ল। ২৮ বলে ৫৪ রান করেন তিনি। নাসুম আহমেদের এক ওভার থেকেই নেন ৩৫ রান।

আইএইচএস/

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell