বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৪৪
শিরোনামঃ
ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন।

উগ্র মৌলবাদী শক্তি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা – শামীম ওসমান

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৯, ২০২১, ১১:২৬ অপরাহ্ণ
  • ৩১২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করে নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ শামীম ওসমান উগ্র মৌলবাদী শক্তি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা বলেন, আমি অসুস্থ, আগামীকাল আমার মেডিকেল বোর্ড বসবে। তারপরও একটি খবর পেয়ে ছুটে এসেছি, একটা তৃতীয় পক্ষ, হতে পারে সেটা স্বাধীনতার বিপক্ষের শক্তি, খন্দকার মোশতাকের বংশধর, উগ্র মৌলবাদী শক্তি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

সদর উপজেলায় প্রায় ৭/৮ লক্ষের মতো ভোটার আছে। যেহেতু নির্বাচনী এলাকাটা আমার। যারা নির্বাচনের সাথে জড়িত নাহ, তারা সেখানে  একটা ক্ষেত্র প্রস্তুত করে লাশের রাজনীতি করার চেষ্টা করেছে। দু’চারটে লাশ তাদের দরকার যেটা তারা ন্যাশনাল ইস্যু বানাবে।

প্রশাসনের সাথে গতকাল আলোচনা করেছি আমি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্লোগান সে মোতাবেক প্রত্যেক নাগরিক তার ইচ্ছে অনুযায়ী নিজস্ব ভোট দেবেন। আমাদের নির্বাচনী এলাকায় নিরপেক্ষ নির্বাচন হবে। কেউ সমস্যা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।

মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কিছু কিছু হাইব্রিড বক্তব্য সারাদেশে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করছে। জাতির কন্যার ভাবমূর্তি বিনষ্ট করছে। নারায়ণগঞ্জ, যেখানে আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে। সেখান থেকে আমরা এমন কোন কর্মকান্ড হতে দিব না, যাতে দল বা নেত্রীর ভাবমূর্তি  নষ্ট হয়।

বর্তমান নির্বাচনী এলাকার বেশির ভাগই আমার। ২০১৬ সালের ১৬ জুন বোমা হামলা ঘটেছে।  আগামীতে সামনে কিছু নির্বাচন আছে, সেই নির্বাচনে বৈতরণী পার হতে কিছু  শক্তি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে। তারা চেষ্টা করবে, যেন আমরা প্রশ্নবিদ্ধ হই।

আমরা চাই ফ্রী এন্ড ফেয়ার নির্বাচন হোক। নির্বাচনের যেন কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি  না করতে পারে এজন্য নারায়ণগঞ্জের প্রশাসন যথেষ্ট সজাগ রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell