বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:০৯
শিরোনামঃ
চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ

উল্লাপাড়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত দক্ষিণাঞ্চলের সাতটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৬, ২০২৩, ১২:১৮ পূর্বাহ্ণ
  • ১৪৩ ০৯ বার দেখা হয়েছে

 

উল্লাপাড়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত দক্ষিণাঞ্চলের সাতটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে দুটি বগি উল্টে গেছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার (৫ মে) দুপুর পৌনে ২টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ফেরদৌস হাসান বলেন, স্টেশনে থাকা মালবাহী ট্রেনটি ঘুরিয়ে লাইন পরিবর্তন করা হচ্ছিল। এসময় দুটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি দ্রুত সরিয়ে ফেলতে কাজ করা হচ্ছে। এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সরকার বলেন, লাইনচ্যুত ট্রেনটি দ্রুত সরিয়ে ফেলতে রেলওয়ে বিভাগ কাজ করছে। এদিকে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকাগামী উত্তর ও দক্ষিণাঞ্চলের সাতটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে। রেল সূত্র জানায়, ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে লাহিড়ী মোহনপুর স্টেশনে অপেক্ষমাণ। এছাড়া চিত্রা এক্সপ্রেস ট্রেন চাটমোহর স্টেশনে, একতা এক্সপ্রেস ট্রেন জামতৈল স্টেশনে, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন ভাঙ্গুড়া স্টেশনে, বেনাপোল এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী জংশন স্টেশনে, পদ্মা এক্সপ্রেস ট্রেন আব্দুল পুর স্টেশনে ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেন নাটোর স্টেশনে অপেক্ষমাণ রয়েছে। ঈশ্বরদী জংশন স্টেশন মাস্টার সুমি খাতুন বলেন, উদ্ধারকারী রিলিফ ট্রেন ঝিনাইদহের উথলি রেল স্টেশন থেকে রওয়ানা দিয়েছে। ট্রেনটি সন্ধ্যা ৬টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করবে বলে আশা করা যাচ্ছে। দীর্ঘসময় ধরে স্টেশনে ট্রেন থেমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell