সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:০৫
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

উল্লাপাড়ায় মায়ের হাতে প্রেমপত্রসহ ধরা পড়ার পর আত্মহত্যা মেয়ের

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২২, ২০২২, ১০:৪০ অপরাহ্ণ
  • ১৮৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।মায়ের হাতে প্রেমপত্রসহ ধরা পড়ার পর গালমন্দ খেয়ে অভিমানে শৈলী (১১) নামে ৫ম শ্রেণির এক ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (২২ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার আশ্রয়ণ প্রকল্প আদর্শ গ্রাম থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শৈলী ওই গ্রামের ছাইদুর রহমানের মেয়ে এবং আশ্রয়ণ প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খয়ের উদ্দিন জানান, রোববার বিকেলে শৈলীর হাতের মুঠোয় একটি চিঠি দেখতে পান তার মা সোনেকা। শৈলী চিঠিটি লুকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে তার মা ক্ষুব্ধ হয়ে তাকে খারাপ ভাষায় গাল-মন্দ করেন। এতে অভিমান করে শৈলী ওই রাতেই শোবার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, পুলিশ শৈলী মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শৈলীর পরিবার থেকে তার মা সোনেকা বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell