বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৫৮
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

এখনই ছেলের নাম কাউকে জানাতে চাচ্ছেন না চিত্রনায়ক সিয়াম

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২৭, ২০২২, ১০:০০ অপরাহ্ণ
  • ৪৪৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সংসার জীবনে প্রথমবারের মতো বাবা হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। একদিন আগেই (মঙ্গলবার, ২৬ এপ্রিল) তার পুত্রসন্তান পৃথিবীর মুখ দেখেছে।

তবে এখনই ছেলের নাম কাউকে জানাতে চাচ্ছেন না এই অভিনেতা। ছেলের নাম বলার অনুমতি পরিবার থেকে এখনো তিনি পাননি বলে জানিয়েছেন।

 

বুধবার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর কৃষি ইনস্টিটিউট মিলনায়তনে ‘শান’ সিনেমার মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন সিয়াম।

No description available.

‘পোড়ামন ২’খ্যাত অভিনেতা এ প্রসঙ্গে বলেন, ‘এটি (ছেলের নাম) এখন বলার অনুমতি আমার নেই। পরিবার থেকে অনুমতি মেলেনি। তবে আমি আপনাদের সবাইকে মিষ্টিমুখ করিয়ে সন্তানের নাম জানাবো। ’

ঈদের দিন মুক্তি পাচ্ছে সিয়াম অভিনীত ‘শান’। সিনেমাটির প্রচারণাতেই এখন ব্যস্ত সময় পার করছেন তিনি।

‘শান’সহ ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা বাকি সিনেমাগুলো প্রেক্ষাগৃহে এসে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে এই অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত হয়ে সিনেমাটির নায়িকা পূজা চেরী বলেন, ‘‘অনুষ্ঠানটিতে সশরীরে উপস্থিত না হতে পেরে খারাপ লাগছে। তবে ‘শান’ নিয়ে আমাদের প্রত্যাশার লেভেল হাই। বিভিন্ন ধরেন কন্টেন্ট দেখেছি। যত এগুলো দেখছি আরও প্রত্যাশা বেড়েই চলেছে। ’’

এছাড়া সিনেমাটির পরিচালক এম রাহিম বলেন, ‘শান’ ঈদের সিনেমা। সবাই যদি এই উৎসবে প্রেক্ষাগৃহে এসে এটি দেখেন, তাহলেই আমাদের কষ্ট সার্থক হবে।

সিনেমাটির গল্প আজাদ খানের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে এটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।

আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাসসহ অনেকেই।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell