রবিবার ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:২৬
শিরোনামঃ
বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ নওগাঁয় টয়লেট ট্যাংকি থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে, ধ’র্ষ’ণের পর হ*ত্যার অভিযোগ। মহাত্মা গান্ধীর ৭৯ তম শহীদ দিবসে,” মনরেগা “বাঁচাও অভিযান, অবস্থান ও সত্যাগ্রহ। চৌহালীতে ১১জোটের ঐতিহাসিক নির্বাচনী জনসভায় জনতার ঢল রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে’গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্র তারাপীঠে আগমন মানেই শুধুই দর্শন নয়-এ এক আত্মিক প্রশান্তির যাত্রা”DELUXE APANJAN GUEST HOUSE যৌথবাহিনীর অভিযানে মাগুরায় দুজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

এনায়েতপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ৭

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৯, ২০২৫, ২:২৪ পূর্বাহ্ণ
  • ২৪০ ০৯ বার দেখা হয়েছে

 

এনায়েতপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ৭

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে হয়েছে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। আহতরা হলেন- সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রওশন আলী মেম্বার (৪৮), তাঁতী দলের সেক্রেটারি হাফিজুর রহমান (৪২), কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক সিকদার (৫৬), থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ (৩০), সাবেক যুগ্মআহ্বায়ক আবু তালেব (৪০), কবির হোসেন (৪০) ও মুকুল সিকদার (৫০)। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মঙ্গলবার বিকেলের দিকে সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এঘটনা ঘটে। এতে করোনা বাজারে ইফতার মাহফিলের আয়োজক রওশন আলী মেম্বার ও চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজক আব্দুল করিম মোল্লা গ্রুপের মধ্যে সংর্ঘষ হয়। আধিপত্য ও নিজ নিজ অনুসারীদের প্রভাব বিস্তারে এ ঘটনায় একে অপরকে দোষারোপ করছেন বিএনপির দুই গ্রুপ। এ বিষয়ে এনায়েতপুর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এম এ কাশেম অভিযোগ করে বলেন, সিকদার গ্রুপের নেতৃত্বে দলের তৃণমূলের নেতাকর্মীদের হামলা করেছে। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থার দাবি জানাই। তবে এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মুনজুর রহমান মঞ্জু সিকদার বলেন, মঙ্গলবার পূর্ব নির্ধারিত চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল ছিল। মাহফিল পন্ড করতে রওশন মেম্বারের নেতৃত্বে হামলা করে। দলের বেশ কয়েকজন আহত হয়েছেন। এবিষয়ে এনায়েতপুর থানার ওসি রশওন ইয়াজদানি জানান, চাঁদপুর চরের বিএনপির দুগ্রুের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোন পক্ষই থানায় কিছুই জানায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell