শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৩১
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

পাকিস্তানে মুক্তি পাচ্ছে সুপারস্টার শাকিব খানের সিনেমা

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৭, ২০২৪, ৯:৩৩ অপরাহ্ণ
  • ২৫৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

এবার পাকিস্তানে মুক্তি পাচ্ছে সুপারস্টার শাকিব খানের সিনেমা

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও মুক্তি পাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা। এরই ধারাবাহিকতায় এবার পাকিস্তানে মুক্তি পাচ্ছে তার সিনেমা।

শুধু কি তাই, পাকিস্তানেও যেতে চাচ্ছেন এই নায়ক।

শাকিব খান জানান, পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চান তিনি। পাকিস্তান ভ্রমণেও যেতে চান এই অভিনেতা। সেখানে মুক্তি দিতে চান নিজের সিনেমা।

সম্প্রতি দুবাইয়ের গোল্ডেন ভিসা হাতে পেয়েছেন শাকিব খান। গোল্ডেন ভিসা পাওয়ার দিন শাকিব দুবাইতে মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানি এক ভেরিফায়েড ইউটিউব চ্যানেলের। সেখানেই বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।

শাকিবের কাছে জানতে চাওয়া হয়, যদি ভবিষ্যতে তার সিনেমা পাকিস্তানে মুক্তি পায় বা তিনি পাকিস্তানের অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করেন, তাহলে কেমন লাগবে?

উত্তরে শাকিব বলেন, এখন আমি পরিকল্পনা করছি, পাকিস্তানে সিনেমা মুক্তির। আমরা তো এর আগে একসঙ্গে বহু কাজ করেছি। শবনম জি, পাকিস্তানেও লিজেন্ড, বাংলাদেশেও লিজেন্ড; নাদিম জিও। তারাসহ বহু শিল্পী বাংলাদেশের সিনেমাতে কাজ করেছেন। বাংলাদেশের বহু শিল্পী পাকিস্তানে কাজ করেছেন। আমরা আবারও পরিকল্পনা করছি, পাকিস্তানে কীভাবে সিনেমা মুক্তি দেওয়া যায়।

শাকিব খান আরো বলেন, অবশ্যই আমার পাকিস্তানে যাওয়ার ইচ্ছা আছে। যদি একসঙ্গে কাজ করি, তাহলে তো যেতেই হবে। তাদেরও বাংলাদেশে আসতে হবে। আমরা একসঙ্গে আবারও শুরু করব। আমি পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চাই।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell