মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:২৮
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

এমন অবরোধ, হরতাল চললে পথে বসতে হবে -সাধারণ ব্যবসায়ীদের মন্তব্য

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৩১, ২০২৩, ৮:৪০ অপরাহ্ণ
  • ১৯৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

এমন অবরোধ, হরতাল চললে পথে বসতে হবে -সাধারণ ব্যবসায়ীদের মন্তব্য

বিএনপি-জামায়াতের অবরোধের কারণে ঢাকার বিপণিবিতানগুলোতে বেচাকেনা কমে গেছে। ক্রেতা না থাকায় অলস সময় পার করছেন বিক্রেতারা। সামনের দিনে এভাবে রাজনৈতিক কর্মসূচি চলতে থাকলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে টানা তিনদিনের অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি-জামায়াত।

 

অবরোধের প্রথম দিন ঢাকা দক্ষিণের ট্রেড সেন্টার, ফুলবাড়িয়া মার্কেট, বঙ্গবাজার, এনেক্সকো টাওয়ারে বেচাকেনা কম হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এসব মার্কেট ঘুরে অধিকাংশ ব্যবসায়ী বা দোকানিকে অলস সময় কাটাতে দেখা গেছে। ক্রেতাদের উপস্থিতিও ছিল কম। ‘এমন রাজনৈতিক কর্মসূচি চললে পথে বসতে হবে ব্যবসায়ীদের’ বঙ্গবাজারের ‘ভাই ভাই গার্মেন্টসে’র আবুল কাসেম পাটোয়ারী বলেন, অবরোধের কারণে মানুষ আসতে পারেনি। সকাল থেকে বিক্রি করা সম্ভব হয়নি।

 

এ কারণে দোকান গুটিয়ে নিচ্ছি আজকের মতো। শাওন গার্মেন্টসের ওলীউল্লাহ সাজু বলেন, সকালে দোকান খোলার পর বিক্রি করা সম্ভব হয়নি। এমন পরিস্থিতি আগামী দিনেও হতে পারে। তাই আজকের মতো দোকান আর খোলা রাখছি না। এমন রাজনৈতিক কর্মসূচি চললে পথে বসতে হবে ব্যবসায়ীদের’ এনেক্সকো টাওয়ারের আরিশা গার্মেন্টসের আব্দুল আলী বলেন, অন্য সময় দুপুর পর্যন্ত প্রায় ১০-১২ হাজার টাকার কেনাকাটা হয়। আজ ২৫০০ টাকার বিক্রি হয়েছে। ঢাকা ট্রেড সেন্টার দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, করোনার কারণে এমনিতেই দুই বছর বেচাকেনা ছিল না। এখন আবার রাজনৈতিক পরিস্থিতিতে দেশ উত্তাল। মার্কেটে বেচাকেনা নেই। এভাবে চলতে থাকলে ব্যবসায়ীদের পথে বসতে হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell