রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৩৪
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

এমন ভাষার শিক্ষা আওয়ামী লীগের নেতাকর্মীরা পায়নি-ওবায়দুল কাদের

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২, ২০২২, ৯:১৩ অপরাহ্ণ
  • ৪১৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বিএনপি ও তাদের কর্মীরা রাস্তার ভাষায় কথা বলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আজ সকালে রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা সবসময় রাজনৈতিক ভাষায় কথা বলি, আমাদের ভাষায় কোনো প্রকার আপত্তিকর বক্তব্য আসে না, এমন শিক্ষা আওয়ামী লীগের নেতাকর্মীরা পায়নি। অন্যদিকে বিএনপি ও তাদের কর্মীরা রাস্তার ভাষায় কথা বলে।

বিএনপি দিন-রাত সরকারের অন্ধ-সমালোচনা আর বিরামহীন মিথ্যাচার ও বিষোদগার করে চলেছে- এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, এখন তারা বলছেন আমার ভাষা নাকি রাজনীতির ভাষা নয়।

ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বাক-সংযমী হওয়ার আহ্বান জানান।

বিএনপি নেতারা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্মানের সাথে উচ্চারণ করে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, তারা স্লোগান দেয়, পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এর চেয়ে অশ্রাব্যভাষা আর কী হতে পারে!

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়- এটা কি কখনো মেনে নেওয়া যায়? প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, এর চেয়ে আর নোংরা ভাষা কী হতে পারে?

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, আগে নিজেরা সংযত ভাষায় কথা বলুন, তারপর আমাদের বলুন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ মনে করে- আগুন সন্ত্রাস, দুর্নীতি আর লুটপাট যাদের রাজনীতি, তাদের ভাষা- মাধুর্যের চেয়ে ভাষা চাতুরতাই বেশি প্রিয় হবে- এটাই স্বাভাবিক।

বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে বৃহত্তম তামাশা সৃষ্টি করে বিএনপি নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা করছে বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণের কাছে যাওয়ার জন্য কোনো ইস্যু খুঁজে না পেয়ে এখন সময়ক্ষেপণের জন্য নিজবলয়ে সংলাপ করছে।

বিএনপির নেতায় নেতায় সংলাপ জনগণ এর আগেও দেখেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কিন্তু জনগণ পর্বতের মুষিক প্রসব ছাড়া আর কিছুই দেখেনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell