মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৫৮
শিরোনামঃ
শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এমপি শামিম ওসমান এর জবাব রাজপথে দেয়া হবে-মশিউর রহমান রনি

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১২, ২০২১, ২:১৮ পূর্বাহ্ণ
  • ৬২২ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি শামীম ওসমানকে উদ্দেশ্য করে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি মন্তব্য করে বলেছেন, শামিম ওসমান নির্বাচন আসলে নিজে নিজে বিলাই এর মত মিউ মিউ করে বোরখা পরে পালিয়ে যাওয়ার রাস্তা খোজে আগে নিজেকে সেইফ করেন পরে বিএনপিকে নিয়ে ভাববেন।

আমি জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে বলতে চাই প্রশাসনকে ব্যবহার না করে রাজপথে আসেন দেখি কার কত হে. . . (ক্ষমতা) আছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় এসব মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যবহৃত আইডিতে একটি লিখা পোস্ট করেন মশিউর রনি।

সেখানে সরকার দলীয় এমপি শামীম ওসমানকে নিয়ে মন্তব্য করে আরো লিখা হয়েছে, শামিম ওসমান সাহেব চ্যালেঞ্জ করেন বিএনপির জন্য নাকি তারা দুই একজন যথেষ্ট একটু হাসি পাচ্ছে ইদানিং ওনার কথা শোনলে আমার মাঝে মাঝে এমন মনে হয় যে তার মনের ভিতর সব সময় ভয় কাজ করে।narayanganjbarta24

বিগত ১২ বছর আন্দোলন করে আসছি আমার মনে হয় এমন ১২ বছর (এর আগে ১০বছর লিখা ছিলো যা পরিবর্তন করে ১২ বছর দেয়া হয়) ক্ষমতার বাহিরে থাকলে আপনি আওয়ামীলীগ ছেড়ে বিএনপিতে যোগ দিতেন। আমরা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শে গড়া তারেক জিয়ার প্রতিষ্ঠিত সৈনিক।

ছাত্রদল সভাপতি রনি লিখেছেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি না তবে এটা বলছি তারেক জিয়া যখন আমাদের নির্দেশ দিবে তখন সকল জাতীয়তাবাদী শক্তি মাঠে নামবে পৃথিবীর কোনো শক্তি নাই তখন প্রতিহত করার। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি শামিম ওসমান এর জবাব রাজপথে দেয়া হবে।

এ বিষয়ে মুঠোফোনে কথা হলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনি বলেন, আমরা কি শামীম ওসমান কে ভয় পাই। আর আমিতো এ নিয়ে ফেসবুকেও দিয়েছি। ১৭ থেকে ১৮ বছর দল করি, ভয় পেলেতো আর করতাম না।

এদিকে এমন লিখা পোস্ট দেয়ার পর তুমুল সমালোচনা ও তোপের মুখে পড়েছে ছাত্রদল নেতা রনি। সচেতন মহলের মতে, প্রধান রাজনৈতিক দলের একজন ছাত্র নেতৃত্বে দায়িত্বে থাকা অবস্থায় এই ধরনের কান্ডজ্ঞানহীন কর্মকান্ড সুস্থ্য মস্তিষ্কের মানুষের কাজ হতে পারেনা। বক্তব্য পাল্টা বক্তব্য দেয়া যেতেই পারে, তবে একে অপরের প্রতি সম্মানবোধ রেখে। বর্তমান রাজনীতিতে কিছু নেতৃবৃন্দের আক্রোশমূলক আচরণে নবীনদেরকেও ভুল পথের অনুসারী করা হচ্ছে। এ থেকে সকলকেই ফিরে আসা দরকার।

প্রশঙ্গ, রবিবার (৯ সেপ্টেম্বর)  বিকালে ফতুল্লা পাগলা এলাকাস্থ মেরি এন্ডারসনে  বি.আই.ডব্লিউ.টি.এ-এর স্টাফ কোয়ার্টার (১০তলা বিশিষ্ট) ভবন উদ্বোধনকালে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি শামীম ওসমান বক্তব্যে বলেন, সবাই প্রস্তুত থাকেন। এই লড়াই আওয়ামীলীগের ক্ষমতায় যাওয়ার লড়াই না। এটা দেশ রক্ষা করার লড়াই। জয় আমাদের সুনিশ্চিত। যে যত খেলা খেলুক। বিএনপির বেইল নাই, জামাত বিএনপির বেইল হবে না। ক্ষমতায় শেখ হাসিনাই যাবেন, প্রধানমন্ত্রী হবেন।

তিনি আরও বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপির ভয়ে নাকি আওয়ামী লীগ ভীত। এটার আংশিক সত্য। কারণ বিএনপি সারাদেশে বোমাবাজি করে নিরীহ মানুষ হত্যা করেছে। ১৬ জুন আমাদের উপর বোমা হামলা  করেছেন। সে কারণেই আমরা আপনাদের ভয় পাই। জনগন বিএনপিকে ভয় পায়। আগামী নির্বাচনে আসলে এ ঘৃণার জবাব ব্যালটে দিবো। বিএনপি ও জামায়াতকে মোকাবেলা করতে আওয়ামী লীগের এত নেতার প্রয়োজন নাই। এই বিএনপি জামাতের জন্য শাহাজাহান ভাইয়ের নেতৃত্বে আমরা দুই চারজন থাকলেই চলবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell