বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০৫
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

এসআই পরিচয়ে প্রতারণার অভিযোগে প্রতারককে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৮, ২০২৩, ৮:৪৩ অপরাহ্ণ
  • ২১৮ ০৯ বার দেখা হয়েছে

 

এসআই পরিচয়ে প্রতারণার অভিযোগে প্রতারককে গ্রেফতার

রাজধানীর উত্তরা থেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. মাসুদ রানা নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৭ মে) উত্তরা পশ্চিম থানার কামারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (৮ মে) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, কামারপাড়া গোলচত্বর এলাকায় ডিউটি করার সময় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় পরিচয় জানতে চান দায়িত্বরত সার্জেন্ট কনক কান্তি ভৌমিক। এ সময় ওই লোক নিজেকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় কর্মরত কনস্টেবল হিসেবে পরিচয় দেন। তার কাছে থাকা পুলিশ আইডি কার্ডে এসআই (ইউবি) লেখা ও আইডি কার্ডে বিপি নম্বর এবং জন্মতারিখের গরমিল পাওয়া যায়। তাকে কামারপাড়া ট্রাফিক পুলিশ বক্সে নিতে যেতে চাইলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, ইসলামী ব্যাংকের একটি ডেবিট কার্ড, দু’টি মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্রের কপি উদ্ধার করা হয়। এরপর মাসুদ রানার মোবাইল ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশের পোশাক পরা বিভিন্ন ছবি ও ভিডিও পাওয়া যায়।

গ্রেফতারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে ওসি বলেন, মাসুদ রানা পুলিশের পোশাক পরা ছবি দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলে প্রতারণা করে আসছিল। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell