শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:১৬
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১২, ২০২৫, ২:৩৯ পূর্বাহ্ণ
  • ৭৭ ০৯ বার দেখা হয়েছে

 

এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড।

নাটোর প্রতিনিধি।।

নাটোরে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের মামলায় এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মহিদুজ্জামান মুহিত এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি নাটোরের মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ (৪৫)।
আদালতের পিপি অ্যাডভোকেট মুন্সি আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ২০২২ সালের ১ অক্টোবর সকালে ওই ছাত্রী ব্যাবহারিক পরীক্ষা দিতে গেলে তিনি স্কুলের মূল ফটকের সামনে থেকে তাকে ডেকে নিয়ে মাইক্রোবাসে তুলে অপহরণ করেন। পরে পথচারীরা ঘটনাটি দেখে শিক্ষার্থীর পরিবারের কাছে জানালে তারা থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ দীর্ঘ তদন্তের পর ফিরোজ আহমেদসহ তার দুই ভাইকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। শুনানির পর প্রধান শিক্ষককে দোষী সাব্যস্ত করে দুই ধারার একটিতে যাবজ্জীবন ও অপরটিতে দশ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তার দুই ভাই প্রমাণের অভাবে খালাস পান।পিপি আরও বলেন, রায় ঘোষণার সময় আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর তাদের পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell