সোমবার ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:২৪
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসএসসি ৯০ ফাউন্ডেশনের উদ্যোগে চৌহালীতে শীতবস্ত্র বিতরণ

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১১, ২০২৫, ৬:৩৮ পূর্বাহ্ণ
  • ১৮৩ ০৯ বার দেখা হয়েছে

এসএসসি ৯০ ফাউন্ডেশনের উদ্যোগে চৌহালীতে শীতবস্ত্র বিতরণ

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের পাথরাইল চরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি)বিকেলে আয়োজিত এ মানবিক উদ্যোগে প্রায় পৌনে ৪শ শীতার্ত পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। বিতরণকৃত শীতবস্ত্রের মধ্যে ছিল কম্বল, বড়দের জন্য হুডি এবং ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের উষ্ণ কাপড়। ১৯৯০ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের উদ্যোগে প্রতিষ্ঠিত এবং সরকার নিবন্ধিত ৯০ ফাউন্ডেশনের আয়োজনে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন, ৯০ ফাউন্ডেশনের উপদেষ্টা সাখাওয়াত হোসেন বিশ্বাস, মেজর (অব.) জিয়া মাহমুদ খান, সাধারণ সম্পাদক তালহা মাহমুদ শামীম, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক জিনাত নাসরিন সুমনা এবং তরুলতা সংগঠনের মহাসচিব আরজু নাছরিন পনি। ৯০ ফাউন্ডেশনের পিছিয়ে পড়া বন্ধুদের সহযোগিতা করা সহ দেশের জাতীয় দুর্যোগে সাধারণ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সংগঠনটি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সংগঠনটির উপদেষ্টা মেজর (অব.) জিয়া মাহমুদ খান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell