শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:১৮
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ‘শেখ রাসেল দিবস’ পালিত

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২০, ২০২৩, ১:৪৯ পূর্বাহ্ণ
  • ২৩৮ ০৯ বার দেখা হয়েছে

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ‘শেখ রাসেল দিবস’ পালিত

হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধি( যুক্তরাষ্ট্র ):

শেখ রাসেলের হত্যাকান্ড বিশ্বের ইতিহাসে চরমতম মানবাধিকার লঙ্ঘন । রাষ্ট্রদূত ইমরান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ‘শেখ রাসেল দিবস’ পালন করা হয়।খবর বাপসনিউজ ।এ উপলক্ষে বঙ্গবন্ধু মিলনায়তনে শহিদ শেখ রাসেলের স্মরণে দূতাবাস বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
No description available.
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর রোডের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র থাকাকালীন ঘাতকেরা বঙ্গবন্ধু ও তার পরিবারের অধিকাংশ সদস্যসহ রাসেলকে নির্মমভাবে হত্যা করে।দূতাবাসের দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ, শহিদ শেখ রাসেলের জীবনী নিয়ে সেমিনার, শেখ রাসেল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং শিশু-কিশোরদের মধ্যে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
No description available.
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান কর্তৃক শহিদ শেখ রাসেল ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত বাণী পাঠ করেন যথাক্রমে মিনিস্টার (কনস্যুলার) মোহাম্মদ হাবিবুর রহমান ও মিনিস্টার (পলিটিক্যাল) মোঃ রাশেদুজ্জামান। পরে শহিদ শেখ রাসেলের জীবনী নিয়ে একটি থিম সং ও একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এরপর দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে “শেখ রাসেল-এর নির্মম হত্যাকান্ড ও মানবাধিকার” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন কাউন্সেলর (পলিটিক্যাল) আরিফা রহমান রুমা।
No description available.
রুমা তার মূল বক্তব্যে বলেন, শেখ রাসেল এখন বাঙালি জাতির জন্য সবচেয়ে বেদনাদায়ক ট্র্যাজেডির নাম এবং শেখ রাসেলের হত্যাকান্ড পৃথিবীর সবচেয়ে নির্মম আর ঘৃণ্যতম শিশূ হত্যার ঘটনা।১৫ আগস্টের হত্যাকাণ্ডকে কারবালার ট্র্যাজেডির সঙ্গে তুলনা করে তিনি বলেন, এই হত্যাকাণ্ড সদ্য স্বাধীন রাষ্ট্র ও জাতির অগ্রযাত্রাকে চিরতরে নিস্তব্ধ করে দেয়ার ষড়যন্ত্রের বাস্তবায়ন। মিনিস্টার (প্রেস) এজেডএম সাজ্জাদ হোসেনও সেমিনারের মূল বক্তব্যের উপর আলোচনায় অংশ নেন এবং বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি ১৫ আগস্ট কালো রাতে বঙ্গবন্ধু ও ১0 বছর বয়সী শেখ রাসেলসহ শিশু এবং অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত করেছে। রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান সেমিনারে তার সমাপনী বক্তব্যে শহিদ শেখ রাসেল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের হত্যাকাণ্ডের অন্যান্য শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রদূত তার বক্তৃতায় শহিদ শেখ রাসেলের অনন্য গুণাবলী তুলে ধরেন এবং বলেন ১৯৭৫ সালের ১৫.আগস্ট কালো রাতে বঙ্গবন্ধু ও শিশু শেখ রাসেলসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের নৃশংসভাবে হত্যার ঘটনা বিশ্বের ইতিহাসে মানবাধিকারের চরমতম লঙ্ঘন। তিনি বলেন এই বর্বরোচিত হত্যাকাণ্ডের মাধ্যমে জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র এবং জাতিসংঘ শিশু অধিকার সনদ চরমভাবে লঙ্ঘিত হয়েছে।বিকেলে শিশুদের অংশগ্রহণে এক চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে পরে শিশুদের উপস্থিতিতে কেক কাটা হয় এবং শহিদ শেখ রাসেল ও ১৫ আগস্টের অন্যান্য শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। রাষ্ট্রদূত ইমরান কর্তৃক চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দুই পর্বের এই অনুষ্ঠান পরিচালনা করেন কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান এবং প্রথম সচিব (ভিসা ও পাসপোর্ট উইং) মুহাম্মদ আবদুল হাই মিল্টন ।
❤️

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell