সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৪২
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

ওরা (বিএনপি) খেলবে ধ্বংসের পক্ষে আর আমরা খেলব স্বাধীনতার পক্ষে: শামীম ওসমান

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৯, ২০২৩, ১১:০৫ অপরাহ্ণ
  • ২১৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ওরা (বিএনপি) খেলবে ধ্বংসের পক্ষে আর আমরা খেলব স্বাধীনতার পক্ষে: শামীম ওসমান

তিনি বলেন, ওরা (বিএনপি) খেলবে ধ্বংসের পক্ষে আর আমরা খেলব স্বাধীনতার পক্ষে।

বিএনপি নাকে খত দিয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে, আর শেখ হাসিনা আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

আগামী নির্বাচন যথা সময়ে হবে আর আওয়ামী লীগ আবারও বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে।

 

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে নাটোর কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে সমাবেশে শামীম ওসমান বলেন, বিএনপি-জামায়াত আবারও আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও শুরু করেছে। তারা বাংলাদেশকে আফগানিস্তান ও গাজার মতো করতে চায়। বিএনপি বিচার বিভাগ, পুলিশ ও সাংবাদিকদের গায়ে হাত দিয়েছে। ওরা খুনি তারেকের নেতৃত্বে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। কোথাও না কোথাও বসে শেখ হাসিনাকে আবারও হত্যার পরিকল্পনা করছে।

তিনি আরও বলেন, গত ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। তারা আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে ২৯ জন মানুষকে হত্যা করেছে। আবারও সরকার পতনের নামে দেশে অগ্নিসন্ত্রাস শুরু করেছে। এদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন, নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল। মঞ্চে উপবিষ্ট ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল এবং নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান চুন্নু প্রমুখ।

এ সময় জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell