শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:০৭
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

ওষুধ কোম্পানির এক প্রতিনিধিকে কুপিয়ে দেড় লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৭, ২০২৫, ৯:৩০ অপরাহ্ণ
  • ৮৮ ০৯ বার দেখা হয়েছে

গাজীপুর মহানগরের গাছা এলাকায় ওষুধ কোম্পানির এক প্রতিনিধিকে কুপিয়ে দেড় লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৬ আগস্ট) রাত ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।আহত প্রতিনিধি আশিক চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ার দুর্গাপুর এলাকার আলম চৌধুরীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আশিক একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। রাতে গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকা থেকে অটোরিকশায় করে বোর্ডবাজার যাচ্ছিলেন তিনি। ওই অটোরিকশায় আগেই যাত্রী সেজে বসেছিল ছিনতাইকারীরা। গাছা এলাকায় পৌঁছালে অটোরিকশাচালকসহ চারজন আশিকের কাছ থেকে দেড় লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আশিককে গুরুতর আহত করে টাকা ও মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ওষুধ কোম্পানির প্রতিনিধিকে কুপিয়ে দেড় লাখ টাকা ও দুটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell