সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:১০
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

ওসি টঙ্গী পূর্ব থানার পিপিএম পদক লাভ

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১, ২০২৪, ২:৫৬ পূর্বাহ্ণ
  • ১৮৩ ০৯ বার দেখা হয়েছে

 

ওসি টঙ্গী পূর্ব থানার পিপিএম পদক লাভ

 

মাহবুব আলমঃ গাজীপুরের টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান পুলিশ পদক পিপিএম পেয়েছেন। মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ টঙ্গী পূর্ব থানার ওসিকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পিপিএম পদক প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাজারবাগ পুলিশ প্যারেড গ্রাউন্ডে পুলিশ সপ্তাহের প্রথম দিন সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে সর্বাধিক সংখ্যক ৪শ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, পিপিএম পদক পাওয়ার সবারই একটা স্বপ্ন থাকে। আমারও স্বপ্ন ছিল। এ অর্জনে আমি খুবই আনন্দিত ও গর্বিত। পুরস্কারপ্রাপ্তি আমার কাজের গতি আরও বাড়িয়ে দিয়েছে। আমি সবার সহযোগিতায় সবসময় মানুষের সেবায় কাজ করে যাব। প্রসঙ্গত, এর আগে তিনি ২০১৭-১৮ সালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে কর্মরত থাকাবস্থায় সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান রাখায় জাতিসংঘের শান্তি পদক লাভ করেন। এছাড়াও তিনি ২০২৩ সালে পুলিশ সপ্তাহ প্যারেডে আইজিপি ব্যাজ লাভ করেন। তিনি ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক (এসআই) পদে যোগদান করেন। ১৯৭৯ সালে পাবনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell