বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০৯
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

কক্সবাজারে সাগরে গোসল নেমে এক পর্যটক নিখোঁজ

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৪, ২০২৪, ৮:৫১ অপরাহ্ণ
  • ১৯৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

কক্সবাজারে সাগরে গোসল নেমে এক পর্যটক নিখোঁজ

 

কক্সবাজারে সাগরে গোসল নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এ সময় স্রোতের টানে ভেসে যাওয়ার সময় আরও চারজনকে জীবিত উদ্ধার করেছে লাইফ গার্ড কর্মীরা।

 

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের সি-গাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।

নিখোঁজ মোহাম্মদ সজীব (২৬) ঢাকার পল্লবী থানার ১১-ডি সড়কের কাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে।

নিখোঁজ সজীবের স্বজন ও বন্ধুদের বরাতে তানভীর হোসেন বলেন, বুধবার সকালে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে বেড়াতে আসেন সজীব। দুপুরে সৈকতের সি-গাল পয়েন্ট সাগরে তারা গোসলে নামেন। এক পর্যায়ে তাদের মধ্যে পাঁচ জন স্রোতের টানে ভেসে যায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্বজনদের শোর-চিৎকারে লাইফগার্ড কর্মীরা তিনজনকে তাৎক্ষণিক উদ্ধার করতে সক্ষম হলেও অপর দুইজন ভেসে যেতে থাকে। পরে লাইফগার্ড কর্মীরা ভেসে যাওয়াদের মধ্যে একজনকে ওয়াটার বাইক দিয়ে উদ্ধার করলেও অপর একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। এমনকি বিভিন্ন পয়েন্টে খোঁজ নিয়েও সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ পর্যটকের সন্ধানে সৈকতের বিভিন্ন পয়েন্টে লাইফগার্ড কর্মীদের পাশাপাশি বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরাও উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell