রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩২
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

কক্সবাজারে সী পার্ল-২ হোটেলে রোহিঙ্গা তরুণ-তরুণীর বিয়ের আয়োজন পুলিশের অভিযানে পণ্ড -৬৩ জন রোহিঙ্গা আটক

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৫, ২০২৪, ২:২৮ পূর্বাহ্ণ
  • ২৬৩ ০৯ বার দেখা হয়েছে

কক্সবাজারে সী পার্ল-২ হোটেলে রোহিঙ্গা তরুণ-তরুণীর বিয়ের আয়োজন পুলিশের অভিযানে পণ্ড -৬৩ জন রোহিঙ্গা আটক

কক্সবাজারে দামি হোটেলে ঘটা করে আয়োজন করা রোহিঙ্গা তরুণ-তরুণীর বিয়ের আয়োজন পুলিশের অভিযানে পণ্ড হয়ে গেছে। আটক করা হয়েছে ৬৩ জন রোহিঙ্গাকে। জব্দ করা হয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ১৯টি পাসপোর্ট।

পর্যটন নগরীর সী পার্ল-১ ও সী পার্ল-২ হোটেলে রোববার ওই আয়োজনে হাজির হয়েছিলেন প্রায় হাজারও রোহিঙ্গা। তাদের জন্য ছিল বিশাল মেজবানের বন্দোবস্তও।

বিষয়টি জানতে পেরে বিকেলে কক্সবাজার সদর মডেল থানার একটি টিম হোটেল-মোটেল জোনের সী পার্ল-১ ও সী পার্ল-২ হোটেলে অভিযান চালায়। পুলিশ আসার খবরে অনেক রোহিঙ্গা পালিয়ে যায়। এ সময় আটক করা হয় নারী ও শিশুসহ ৬৩ জন রোহিঙ্গাকে। জব্দ করা হয় ১২টি অস্ট্রেলিয়ান ও ৭টি আমেরিকান পাসপোর্ট। তবে এক অস্ট্রেলিয়ান নাগরিককে ছেড়ে দেয়া হয়।

 

ক্যাম্প-১৯ থেকে আসা ফিরোজ আহমদ নামের এক রোহিঙ্গা জানান, চার নারীসহ মোট ১২ জন রোহিঙ্গাকে নিয়ে তিনি এখানে মেজবান খেতে এসেছিলেন। চেকপোস্টে কৌশলে নিরাপত্তাকর্মীদের ফাঁকি দেন তারা।

একই ক্যাম্পের রোহিঙ্গা নারী হাসিনা জানান, পরিবারের ৮জন সদস্যকে নিয়ে তিনি কক্সবাজার শহরে দাওয়াত খেতে এসেছেন। শহরে আসতে তেমন কোনো বাধার মুখে পড়তে হয়নি।

মহেশখালী কুতুবজোমের ছৈয়দুল আমিন ও ইমাম হোসেন এই বিয়ের আয়োজনে এসেছিলেন নামের ১৩ জন বাংলাদেশিকে নিয়ে। তারা জানান, তাদের ভাই অস্ট্রেলিয়া প্রবাসী। সেখানে তার সঙ্গে এক রোহিঙ্গা প্রবাসীর বন্ধুত্ব রয়েছে। সে সুবাধে তারা বিয়েতে আসেন।

 

স্থানীয়রা জানান, সকাল থেকে হোটেলে একটি বিয়ের রান্না চলছিল। দুপুর গড়াতেই শত শত মানুষ সেখানে হাজির হন। এ নিয়ে দিনজুড়ে জনমনে কানাঘুষা চলছিল যে বিয়ের দাওয়াত উপলক্ষে জড়ো হওয়া সবাই রোহিঙ্গা। অবশেষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই রহস্য উন্মোচন করেন।

কক্সবাজার নাগরিক আন্দোলনের সমন্বয়ক এইচ.এম নজরুল ইসলাম বলেন, ‘কক্সবাজার জুড়ে রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া নিয়ে স্থানীয়রা শঙ্কিত। নানা কৌশলে রোহিঙ্গারা ছড়িয়ে পড়ছে।

 

‘ক্যাম্পে বিজিবি ও এপিবিএনের একাধিক চেকপোস্ট রয়েছে। এসব চেকপোস্ট ভেদ করে কিভাবে এতগুলো রোহিঙ্গা কক্সবাজার শহরে চলে এলো তা ভেবে দেখার বিষয়। এটি কক্সবাজারের জন্য অশনি সংকেত। রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া রোধে জরুরিভিত্তিতে সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ টাস্কফোর্স গঠন করা হোক।’

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. শাকিল হাসান বলেন, ‘রোহিঙ্গা তরুণ-তরুণীর বিয়ের খবর পেয়ে সী পার্ল হোটেলে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রায় ৬৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এ বিষয়ে পরবর্তীতে পদস্থ কর্মকর্তারা বিস্তারিত জানাবেন।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell