সোমবার ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৪
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

কদম রসূল দরগাহ যেয়ারত করে -তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন”আবু জাফর বাবুল।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৯, ২০২৫, ১:২৮ পূর্বাহ্ণ
  • ১৯৫ ০৯ বার দেখা হয়েছে

 

কদম রসূল দরগাহ যেয়ারত করে -তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন”আবু জাফর বাবুল।

নারায়ণগঞ্জ প্রতিনিধি (বন্দর)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ব্যবসায়ী ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল। বলেন, তারেক রহমানের এই ৩১টি দফা বাস্তবায়ন হলে নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
(১৭ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় ঐতিহাসিক কদম রসুল দরগাহ থেকে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।

পোশাক রফতানিমুখি প্রতিষ্ঠান প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর বাবুল উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, ‘বিগত সময়গুলোতে নারায়ণগঞ্জে উন্নয়নের নামে মানুষকে শুধু বিভ্রান্ত করা হয়েছে। তবে আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে নারায়ণগঞ্জে অভূতপূর্ব উন্নয়ন হবে। আমি জনগণের সমর্থন নিয়ে সেটি বাস্তবায়ন করে যেতে চাই।
নারায়ণগঞ্জ শহর-বন্দরের মধ্যে সংযোগ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কদম রসূল সেতুর বিষয়ে আবু জাফর বাবুল বলেন, ‘আগামী নির্বাচনে আমি যদি বিএনপি থেকে মনোনয়ন পাই এবং জনগণ আমাকে সমর্থন দেন তাহলে আমার নির্বাচনের পরে সর্বপ্রথম আমার কাজ হবে শহর ও বন্দরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত কদম রসুল সেতু বাস্তবায়ন করা। ইনশাআল্লাহ আমি সেটা করব। তাই তারেক রহমানের ৩১ দফার প্রচারের আনুষ্ঠানিক সূচনা আমি কদম রসুল দরগাহ থেকে করলাম।

এ সময় ৩১ দফার দলীয় ব্যানার-ফেস্টুন নিয়ে আবু জাফর বাবুলের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর এবং বন্দর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

উপস্থিত নেতাকর্মীরা জানান, দলীয় ও স্থানীয় সহস্রাধিক মানুষের অংশগ্রহণে এই কর্মসূচির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ ও প্রচারণা শুরু করলেন আবু জাফর বাবুল। এ সময় উপস্থিত জনতার কাছ থেকে ব্যাপক সাড়াও পান তিনি

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell