বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৩২
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

কন্যাশিশুকে পানিতে ফেলে হত্যা করেছেন মা

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২১, ২০২২, ৮:০১ অপরাহ্ণ
  • ১৯০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। কুমিল্লার চান্দিনায় পারিবারিক কলহের জেরে চার মাস বয়সী নিজ কন্যাশিশুকে পানিতে ফেলে হত্যা করেছেন মা। এ ঘটনায় ছামিয়া আক্তার বকুল (২০) নামের ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বরকইট ইউনিয়নের শালচর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিশু উম্মে সাইফা বরকইট ইউনিয়নের খৈছাড়া গ্রামের মো. ওমর ফারুকের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ১৭ মাগে বরকইট ইউনিয়নের শালচর গ্রামের আলী আশরাফের মেয়ে ছামিয়া আক্তার বকুলের সঙ্গে একই ইউনিয়নের খৈছাড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে মো. ওমর ফারুকের বিয়ে হয়। কয়েকমাস না যেতেই তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এরই মধ্যে চারমাস আগে বাবার বাড়িতে কন্যাসন্তানের মা হন বকুল।

পারিবারিক সমস্যা সমাধানে রোববার (২০ ফেব্রুয়ারি) স্থানীয়ভাবে সালিশ হয়। সালিশে শিশুটিকে স্বামীর বাড়িতে পাঠানোর সিদ্ধান্ত হয়। এতে ক্ষিপ্ত হয়ে আজ সকালে সন্তানকে একটি ডোবার পানিতে ফেলে দেন মা বকুল। পরে স্থানীয়রা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ওই নারী হত্যার কথা স্বীকার করেছেন। এ বিষয়ে শিশুটির বাবা ওমর ফারুক চান্দিনা থানায় একটি হত্যা মামলা করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell