মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৫৭
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

কবর থেকে কঙ্কাল চুরি – আটক পাঁচ যুবক

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৮, ২০২৩, ৭:৫৭ অপরাহ্ণ
  • ১৪৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

কবর থেকে কঙ্কাল চুরি – আটক পাঁচ যুবক!

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।। দিনাজপুরের বীরগঞ্জে কবর থেকে কঙ্কাল চুরির সময় পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ আগস্ট) দিনগত রাতে উপজেলার চৌধুরীহাট বালাপুকুর করবস্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- শেরপুরের নারায়ণখোলা বাজার আদর্শ গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. লালচাঁন (৩০), বাবর হোসেনের ছেলে আব্দুস সোবহান সফু (২৮), মৃত সাবেদ আলীর ছেলে মো. ফরিদ হোসেন শেখ ফরিদ (২৪), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার আলিনগর গ্রামের মৃত ওসমান গনির ছেলে মো. সেরাজুর ইসলাম ওরফে সিরাজুল ইসলাম (২৭) ও সদর উপজেলার অষ্টধর গ্রামের তামিজ উদ্দিন ওরফে আজিজুল ইসলামের ছেলে মো. দেলোয়ার হোসেন বাবু (২৫)। অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন জানান, কয়েকদিন ধরে দিনাজপুরের বীরগঞ্জ, ঘোড়াঘাট, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও পঞ্চগড়ের একের পর এক কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি আরও জানান, পাঁচ আসামির মধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। বিকেলে তাদের কোটে চালান করা হয়েছে। এ সময় বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক, ১০ নম্বর মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহিনুর রহমান চৌধুরী শাহীন, তদন্ত কর্মকর্তা মো. মইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell