শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৫৮
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

কমলাপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে হাইকোর্টের প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৩, ২০২১, ৯:৫১ অপরাহ্ণ
  • ২৭৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে মো. তারিকুজ্জামান বকুল (৪৫) নামের হাইকোর্টের এক প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা রেলওয়ের কমলাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, কমলাপুর রেলস্টেশনের দুই নম্বর প্লাটফর্ম দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত রেললাইনে পড়ে যান বকুল। ওই সময় ঢাকা থেকে মোহনগঞ্জগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। পরে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত তারিকুজ্জামান বকুল হাইকোর্টের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর গ্রামের মৃত আবুল হোসেনের সন্তান তিনি। কর্মসূত্রে রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন বকুল।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell