রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:০৩
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

কলকাতায় মুক্তি পেয়েছে শাকিব-মিমি অভিনীত “তুফান” সিনেমা

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৫, ২০২৪, ৯:৫৫ অপরাহ্ণ
  • ২৬২ ০৯ বার দেখা হয়েছে

 

 

কলকাতায় মুক্তি পেয়েছে শাকিব-মিমি অভিনীত “তুফান” সিনেমা

 

শুক্রবার (৫ জুলাই) থেকে গোটা শহরে মুক্তি পেয়েছে তুফান।

তার আগে চিরাচরিত প্রথা মেনে শহরের সাউথ সিটি মলের আইনক্স সিনেমা হলে হয়ে গেছে তুফানের প্রিমিয়ার শো। মূলত কলকাতার নিয়ম অনুযায়ী ব্লকবাস্টার মুভির প্রিমিয়ার শো হয়ে থাকে বৃহস্পতিবার। তুফানেও অন্যথা হলো না।

 

ওদিন বেছে নেওয়ার কারণ শুক্রবার সপ্তাহন্ত এবং শনি ও রোববার সাপ্তাহিক ছুটি। ফলে এ দিনগুলোয় শহরবাসীর অনেকেই ছুটির মেজাজে হলমুখী হয়ে থাকেন। এখন দেখার বিষয় শহরবাসীর মনে কতটা তুফান তুলতে পারেন শাকিব-মিমির জুটি।

তবে প্রিমিয়ার শোর আগে দর্শকদের উদ্দেশে শাকিব বলেছেন, বাংলা সিনেমা এখন আর শুধুমাত্র বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। কৃষ্টি, কালচার, সভ্যতার কথা বলে। বাংলা সিনেমা একটা জাতির কথা বলে। সিনেমা জাতিকে তুলে ধরে। দুই বাংলার যৌথ উদ্যোগে বাংলা সিনেমা আর পিছিয়ে নেই। সব মিলিয়ে দর্শকদের আহ্বান জানান তুফান দেখার।

তিনি বলেন, আমি জানি আপনারা শুধু তুফানকে সাপোর্ট করতে আসেননি। এসেছেন বাংলা সিনেমাকে সাপোর্ট দিতে। এতক্ষণ অপেক্ষা করেছেন, ধৈর্য ধরে বসেছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি কৃতজ্ঞ।

এরপরই অভিনেতা বলেছেন, শুধু বাংলাদেশ নয়, আমেরিকা বা কলকাতা যেখানেই আমার প্রোগ্রাম থাকে, আমি সেখানে সব সময় ফিল করি যারা বাঙালি, আমরা একটা পরিবার। উই আর সেম। সেম ফ্যামিলি। আমরা একই পরিবারের মানুষ। শাকিব এ কথা বলা মাত্রই দর্শক ও সাংবাদিকদের মধ্যে হাতাতালির বন্যা বয়ে যায়।

এরপরই শহরবাসীর উদ্দেশে অভিনেতা বলেছেন, স্টোরিটা শুরু হয়েছে কোলাবারেশন থেকে। দুই বাংলার কোলাবারেশন। দুই বাংলার বড় প্রযোজকদের যৌথ উদ্যোগে। আমার কাছে বাংলা আলাদা নয়। আমি কখনোই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গকে আলাদা করতে পারি না। আমার যেমন পছন্দের শহর ঢাকা তেমন পছন্দের শহর কলকাতা। আমাদের একটাই পরিচয় হওয়া উচিত, আমরা বাঙালি। আমরা সেটা ফিল করি। অর্থাৎ এ ধরনের যৌথ প্রযোজনা বা কোলাবারেশন কাজ করে কিন্তু বাংলা চলচ্চিত্রের উন্নয়নের হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলা সিনেমা যাতে গোটা বিশ্বের ছড়িয়ে দেওয়া যায়, তার জন্য আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমরা সবাই জানি গোটা বিশ্বে ৪০ কোটি বাঙালি রয়েছেন। অর্থাৎ সংখ্যার দিক থেকে আমরা কিন্তু পিছিয়ে নেই। এর চাইতে ভাষাগত দিক থেকে যদি বলি, অনেক কম পপুলেশন নিয়ে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য বা পাঞ্জাবি তাদের ফিল্ম ইন্ডাস্ট্রিও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। ফলে আমরা বাঙালিরা কেন পিছিয়ে থাকবো? এ ধরনের যৌথ প্রযোজনাগুলোই জানান দিচ্ছে আমরা কিন্তু আর পিছিয়ে নেই।

এরপরই মিমির দিকে তাকিয়ে শাকিব বলেন, বাংলার সুপারস্টার, বিউটিফুল মিমি চক্রবর্তী। তার সঙ্গে কাজ করে ভালো লেগেছে। মিমিও বলেন, আমি সবার সঙ্গে কাজ করে মজা পাই না। আমার সহকারী অভিনেতার থেকে অভিনয়ের জন্য ওয়েব খুঁজি। সেটা যখন পাই তখন কাজ আরও ভালো হয়, যা আমি শাকিবের থেকে পেয়েছি। শাকিব অবশ্যই বড় অভিনেতা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell