সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:১২
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

কলমাকান্দায় ইজিবাইক চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৪, ২০২২, ৮:০১ অপরাহ্ণ
  • ২৭৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নিখোঁজের একদিন পর নেত্রকোনার কলমাকান্দা থেকে মো. মজিবুর রহমান (২৪) নামের এক ইজিবাইক চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে সীমান্তবর্তী লেঙ্গুরা ইউনিয়নের উত্তর গৌরীপুর এলাকায় একটি সড়কের পাশের জমি থেকে মরদেহটি উদ্ধার করে। এর আগে দুর্গাপুর উপজেলা থেকে মজিবুর রহমান নিখোঁজ হন।

নিহত মজিবুর রহমানের বাড়ি দুর্গাপুরের পূর্ব নলোয়াপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সোমবার সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে ইজিবাইকটি নিয়ে বের হন মজিবুর রহমান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। বেলা ১১টার দিকে কলমকান্দার উত্তর গৌরীপুর এলাকার একটি সড়কের পাশের ক্ষেতে গলা কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল বলেন, ‘ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনতাইয়ের জন্য চালককে কৌশলে দুর্গাপুর থেকে কলমাকান্দার উত্তর গৌরীপুর এলাকায় নিয়ে এসে গলাকেটে হত্যা করে।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell