শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:১৫
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

কলাপাড়ায় আপন নিউজের সম্পাদক সন্ত্রাসী হামলার শিকার- নগর সংবাদের নিন্দা

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৬, ২০২৩, ৩:৩৬ পূর্বাহ্ণ
  • ২৩১ ০৯ বার দেখা হয়েছে

কলাপাড়ায় আপন নিউজের সম্পাদক সন্ত্রাসী হামলার শিকার- নগর সংবাদের নিন্দা

মোঃ মামুন হোসাইন। পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ বিডি ডটকম সম্পাদক ও প্রকাশক এস.এম আলমগীর হোসেন (৪০) সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে পৌর শহরের নাচনাপাড়া কালি মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সাংবাদিক আলমগীর হোসেন বাসা থেকে বাজারে আসছিল। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। আহত সাংবাদিক আলমগীর হোসেন জানান,
বঙ্গবন্ধু কলোনীর বাসিন্দা মো.রাজীব রাঢ়ী বিভিন্ন সময় নেশা করে তার পরিবারের সদস্যদের উপর প্রায়ই নির্যাতন চালাত। এর প্রতিবাদ করায় সে আমার উপর চড়াও হয়। এর রেশ ধরে ঘটনার সময় আমার চলন্ত মোটর বাইক থামিয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী রাস্তার পাশ থেকে ইট উঠিয়ে এলোপাথাড়ি হামলা করে। এসময় স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে কলাপাড়া উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি ও কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম জানান, এস.এম আলমগীরের উপর হামলা নিন্দনীয়। তিনি এ ঘটনার বিচার দাবী করেছেন। সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু বলেন, কেউ অন্যায় করলে আইন আদালত আছে, গায়ে হাত দেয়ার অধিকার নাই কারোর। তিনিও এর তীব্র নিন্দা জানিয়েছেন। সাংবাদিক উত্তম কুমার হাওলাদার জানান, এ হামলা অনাকাঙ্ক্ষিত। দোষীদের গ্রেপ্তার করা হোক। এছাড়াও জেলা প্রেসক্লাব পটুয়াখালীর সাংবাদিক বৃন্দ এঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং আসামিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান জানান, দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে অভিযুক্ত রাজিব এর সাথে যোগাযোগের চেষ্টা কার হলে তাকে পাওয়া যায়নি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell