রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:০১
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

কলেজে তিন শিক্ষার্থীর হিজাব কেটে ছোট করার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৪, ২০২৪, ৯:৩৯ অপরাহ্ণ
  • ১৯৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

কলেজে তিন শিক্ষার্থীর হিজাব কেটে ছোট করার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ

 

কুমিল্লার নার্সিং ও মিডওয়াইফারি কলেজের তিন শিক্ষার্থীর হিজাব কেটে ছোট করার ঘটনায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, ২১ জানুয়ারি নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর হিজাব কেটে দেন শিক্ষক মিরন নাহার। প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের বেল্ট দ্বারা চিহ্নিত করা হয়। আমরা যারা হিজাব বড় করে পরি তাদের বেল্ট দেখা যায় না। এ অভিযোগে মেডাম আমাদের হিজাব কেটে দেন।

তাদের দাবি, বেল্ট দিয়ে কেন ক্লাস চিহ্নিত করতে হবে। অন্য কোনো উপায়ে-তো এটা করা যায়। আমরা ক্যাম্পাসে নিরাপত্তা চাই। মেয়েরা যাতে শালীনভাবে চলাফেরা করতে পারে এটা চাই। এ ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

অভিযুক্ত শিক্ষক মিরন নাহার বলেন, একজন মুসলিম হিসেবে অবশ্যই আমার একাজটি করা ঠিক হয়নি। আমি অনুতপ্ত। শিক্ষার্থীদের নিয়মের মধ্যে আনার জন্য এটি করেছিলাম। শিক্ষকদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এ বিষয়ের সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি

এ বিষয়ে জানতে কুমিল্লার নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ আকবরী খানমকে একাধিকবার ফোন ও খুদেবার্তা পাঠিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে যায়। তারা বিক্ষোভকারী শিক্ষার্থী এবং কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। কর্তৃপক্ষ বৃহস্পতিবারের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সরে যায়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell