সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৪৫
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

কল্যাণপুর বেলতলা বস্তিতে আগুন শত শত ঘর পুড়েছে-নিঃস্ব বাসিন্দারা

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২১, ২০২২, ১:২২ পূর্বাহ্ণ
  • ২১২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।কল্যাণপুর বেলতলা বস্তিতে আগুন শত শত ঘর পুড়েছে-নিঃস্ব বাসিন্দারা

কল্যাণপুরের নতুনবাজার বেলতলা বস্তিতে আগুন লেগে পুড়েছে শত শত ঘর। নিঃস্ব হয়েছেন অনেকে। কোনোমতে প্রাণে বাঁচলো জিনিসপত্র কিছুই  সুযোগ পাননি বের করার

রোববার (২০ মার্চ) রাত ৯টার দিকে বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। পরে সেখানে কাজে যোগ দেয় আরও সাতটি ইউনিট। ১৪টি ইউনিটের প্রচেষ্টায় ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এ ২০ মিনিটে পুড়ে ছাই হয়েছে সব।

বস্তির বাসিন্দা জামিল বলেন, ‘৯টার আগেই বস্তিতে আগুন লেগেছে। হঠাৎ চিৎকারে শুনে ঘর থেকে বের হই, দেখি চারদিকে আগুন। দ্রুত মাকে ঘর থেকে বের করে কোনোমতে প্রাণে বেঁচেছি। ঘরের জিনিসপত্র কিছুই বের করতে পারিনি।’

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাদ্দাম হোসেন বস্তি পরিদর্শনে আসেন। এসময় তিনি বলেন, ‘আগুনের সূত্রপাতের বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। এখানে একটা ঘরের সঙ্গে আরেকটা ঘর লাগানো। চারদিকে দেয়াল থাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে যথেষ্ট বেগ পোহাতে হয়েছে। এরপর পানির সংকট তো আছেই।’

আরও বলেন, ‘আমাদের ১৪টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। ক্ষয়ক্ষতি কেমন হয়েছে, সেটা পরে জানানো যাবে।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell