বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৪৩
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

কাঁচপুর এলাকায় চাচা ও চাচতো ভাইয়ের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৬, ২০২৩, ৯:২৯ অপরাহ্ণ
  • ২৮৪ ০৯ বার দেখা হয়েছে

 

কাঁচপুর এলাকায় চাচা ও চাচতো ভাইয়ের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

এ ঘটনায় নিহতের আরেক ভাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরা হলেন- আসলাম সানী ও তার ছোট ভাই শফিকুল ইসলাম রনি।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর এ ঘটনা ঘটে। পরে হতাহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হলে দুপুর আড়াইটার দিকে সানী ও রনির মৃত্যু হয়।

 

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো.বাচ্চু মিয়া।

নিহতদের স্বজন নাঈম বাংলানিউজকে জানান, সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার পাঁচপাড়ার দুই নম্বর ওয়ার্ডের মৃত সানাউল্লাহর ছেলে সানী ও রনি। আজ দুপুরে তাদের বাসার সামনে ময়লার ড্রেনের সংস্কারের কাজ করাকে কেন্দ্র করে তাদের চাচা মহিউদ্দিন ও তার ছেলে মোস্তফাসহ আরও কয়েকজন মিলে সানী, রনি ও রফিকুলকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন। এতে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন । সেখানে চিকিৎসাধীন অবস্থায় আড়াইটার দিকে সানী ও রনির মৃত্যু হয়।

এদিকে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell