রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:১৫
শিরোনামঃ
ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত

কালিয়াকৈর অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১, ২০২৫, ১১:২০ অপরাহ্ণ
  • ১৭০ ০৯ বার দেখা হয়েছে

 

 

কালিয়াকৈর অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় উল্টো পথে আসা অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য টাঙ্গাইল সদর উপজেলার ছোনাটি এলাকার জামাল শিকদারের ছেলে রনি শিকদার (২৬)।

পুলিশ ও এলাকাবাসী জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল হিসেবে কর্তব্যরত ছিলেন রনি শিকদার। বুধবার তার স্ত্রীর ডেলিভারি হওয়ার কথা। এজন্য তিনি ছুটি নিয়ে মোটরসাইকেলযোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে বাড়ি যাচ্ছিলেন। একপর্যায়ে রনি শিকদার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছালে উল্টো পথে আসা একটি অটোরিকশা তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় রনি শিকদার মহাসড়কে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইজ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর অটোরিকশটি আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell