সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২৬
শিরোনামঃ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।।

কালীগঞ্জে ছুরিকাঘাতে দুই পুলিশ কর্মকর্তাসহ ৪ জন আহত

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১৩, ২০২২, ৪:২২ পূর্বাহ্ণ
  • ৪০০ ০৯ বার দেখা হয়েছে

কালীগঞ্জে ছুরিকাঘাতে দুই পুলিশ কর্মকর্তাসহ ৪ জন আহত

 লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মাদকবিক্রেতার ছুরিকাঘাতে দুই পুলিশ কর্মকর্তাসহ ৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মে) রাত সাড়ে ৯টার দিকে কাকিনা মহিপুর বাইপাস সড়কে উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহজাহান আলী ও এএসআই মমতাজ উদ্দিন এবং কাকিনা ইউনিয়নের চর ইশোরকোল এলাকার রিয়াজুল ইসলামের ছেলে মজমুল ইসলাম (৩২) ও একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল খালেক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার মহিপুর-কাকিনা সড়কের সিরাজুল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে (ঢাকা মেট্রো গ-১১-৫১১২) নম্বরের একটি প্রাইভেটকার আটক করে। এ সময় গাড়িটি তল্লাশি শুরু করলে চালক ও তার সহযোগী গাড়ি থেকে নেমে দুই পুলিশ কর্মকর্তাকে ছুরি দিয়ে আঘাত করে। তখন পুলিশের স্থানীয় দুই পথচারী এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করে গাড়ি রেখে পালিয়ে যায় হামলাকারীরা। পরে গাড়িটি তল্লাশি করে ১৮০ বোতল ফেনসিডিল ও একটি বিদেশি চাকু উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল বলেন, আহতদের চিকিৎসা চলছে। আটক প্রাইভেটকার থেকে ১৮০ বোতল ফেনসিডিলও উদ্ধার করা হয়েছে। পলাতকদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell