রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৩৩
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

কিংবদন্তি শিল্পী রুনা লায়লার প্রশংসায় শিল্পী কনার গাওয়া ‘দুষ্টু কোকিল’

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৬, ২০২৪, ৯:৩৪ অপরাহ্ণ
  • ৫৬৮ ০৯ বার দেখা হয়েছে

 

কিংবদন্তি শিল্পী রুনা লায়লার প্রশংসায় শিল্পী কনার গাওয়া ‘দুষ্টু কোকিল’

উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। বর্তমান প্রজন্মের শিল্পীদের সঙ্গেও রয়েছে তার সখ্যতা।

কারও কাজ ভালো লাগলে কোনো ধরনের রাখঢাক না করে সরলভাবে মুগ্ধতা প্রকাশ করেন রুনা লায়লা। এবার খ্যাতিমান এই শিল্পী মেতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী কনার গাওয়া ‘দুষ্টু কোকিল’ গানে।

 

ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত ‘তুফান’ সিনেমায় ব্যবহৃত এ গানটি নিয়ে রুনা লায়লা মুগ্ধতার কথা জানিয়েছেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে।

সোমবার (১৫ জুলাই) রুনা লায়লা তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে লেখেন, কয়েকদিন আগে তুফান সিনেমা দেখেছি। মেকিং ভালো এবং শাকিব খানের অভিনয় বরাবরের মতোই ভালো ছিল। সত্যিই গান দুটি ভালো সুর ও গাওয়া হয়েছে। গান দুটি আমার পছন্দ হয়েছে। তবে আমার প্রিয় ‘দুষ্টু কোকিল ডাকে কুক কুক’। খুবই আকর্ষণীয় সুর এবং অনেক ভালো গেয়েছে কনা।

রুনা লায়লায় এমন প্রশংসা পেয়ে হাতে যেনো সোনার হরিণ পেয়েছেন কনা। আনন্দে খুশিতে রুনা লায়লার স্ট্যাটাসটি শেয়ার করে কনা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কিংবদন্তি এই শিল্পীর প্রতি।

কনা লেখেন, এটা আমার সারা জীবনের অর্জন। আমার আর কি লাগবে। ভালোবাসা এবং কৃতজ্ঞতা আমাদের কিংবদন্তি রুনা লায়লা ম্যামের প্রতি।

এ সম্পর্কে কনা বলেন, রুনা লায়লা ম্যাম আমার আইডল। উনার কাছে এমন প্রশংসা পেয়ে আমার আনন্দের সীমা নেই। উনার দোয়া এবং ভালোবাসা আমার সংগীত জীবনকে আরও বেশি সমৃদ্ধ করবে। সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবে।

কনার গান নিয়ে খ্যাতিমান এই শিল্পীর স্ট্যাটাসটি সংগীতাঙ্গণের অনেকেই শেয়ার করেছেন ফেসবুকে। অনেকেই আবার বলেছেন বড় মাপের শিল্পীরা এতো বেশি উদার বলেই আজ তারা এতো বড় ও খ্যাতিমান হয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell