বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৩৯
শিরোনামঃ
ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন।

কিছু ভালো মৃত্যুর আলামত যা হতে পারে

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৮, ২০২২, ৯:৫৭ অপরাহ্ণ
  • ৩৪৪ ০৯ বার দেখা হয়েছে

মানুষের মৃত্যুর সময় এমন কিছু আলামত বা চিহ্ন দেখা দেয়; যা ওই মৃতব্যক্তির জন্য সুসংবাদ কিংবা দুঃসংবাদ বয়ে আনে। যেসব মৃত্যু কল্যাণের চিহ্ন বহন করে; সেসব মৃত্যুর কিছু ভালো আলামত বা চিহ্ন আছে। যে বিবরণগুলো উল্লেখ করেছেন শরিয়ত প্রণেতা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এখানে কিছু আলামত তুলে ধরা হলো-

ভালো মৃত্যুর আলামত বা নিদর্শন

১. মৃত্যুকালীন সময়ে কালেমা শাহাদাত পড়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ সে জান্নাতে প্রবেশ করবে।

২. কপালে ঘাম বের হওয়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মুমিনের মৃত্যুতে কপালে ঘাম বের হয়।

৩. জুমার দিন বা রাতের মৃত্যু। যে মুসলিম ব্যক্তি জুমার দিন বা রাতে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাঁকে কবরে বিপদ হতে রক্ষা করেন।

৪. জেহাদের ময়দানে শহিদ হওয়া। যারা শহিদ হয়েছে কোরআনে তাদেরকে মৃত বলতে নিষেধ করা হয়েছে এবং কবরে তারা রিজিকপ্রাপ্ত হয় তাও বলা হয়েছে। এছাড়াও আরও কিছু মৃত্যু রয়েছে যা শহিদি মৃত্যু হিসেবে পরিগণিত-

> আল্লাহর পথে যুদ্ধে বিজয়ী গাজীর মৃত্যু।

> প্লেগ রোগ বা মহামারিতে আক্রান্ত হয়ে মৃত্যু।

> পেটের অসুখে আক্রান্ত ব্যক্তির মৃত্যু।

> পানিতে ডুবে মৃত্যু।

> প্রাচীর বা ধ্বংসস্তুপের নিচে পড়ে মৃত্যু।

> নারীদের সন্তান প্রসবকালীন মৃত্যু।

> অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু।

> পাশ্বদেশের ব্যথায় মৃত্যু।

> যক্ষ্মা রোগে মৃত্যু।

> নিজ সম্পদ দখলমুক্ত করতে গিয়ে মৃত্যু।

> ইসলামি জীবন ব্যবস্থা বাস্তবায়ন করতে গিয়ে মৃত্যু।

> নিজের জীবন বাঁচাতে গিয়ে মৃত্যু।

উপরোক্ত মৃত্যুকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শহিদি মৃত্যু হিসেবে উল্লেখ করেছেন।

৫. জেহাদে সীমান্ত প্রহরায় মৃত্যু। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, একদিন বা একরাত সীমান্ত পাহারা দেওয়া এক মাস রোজা রাখা এবং এক মাস দাঁড়িয়ে ইবাদাত করা থেকে উত্তম।

৬. ভালো কাজের উপর মৃত্যু বরণ করা। মানুষের যে কোনো ভালো কাজ। অর্থাৎ মৃত্যুর আগ মূহূর্তে কালেমার তেলাওয়াত, রোজা পালন, সাদকা করা, জিকির-আজকার ইত্যাদি।

৭. যে ব্যক্তিকে অত্যাচারী নেতা/শাসক হত্যা করে। যেমন শহীদ হয়েছিলেন হজরত হামজা ইবনে আবদুল মুত্তালিব। তাকে মক্কার অত্যাচারী নেতারা হত্যা করেছিল। এটাও শহিদি মৃত্যু।

আল্লাহ তাআলা উম্মাতে মুসলিমাকে মৃত্যুকালীন সময়ে উল্লেখিত মর্যাদা পাওয়ার তাওফিক দান করুন। আমিন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell