রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৪৪
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

কিশোরগঞ্জে নিখোঁজের পর ডোবা থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২২, ২০২২, ৯:৫৪ অপরাহ্ণ
  • ২২২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিখোঁজের একদিন পর ডোবা থেকে অজয় চন্দ্র দাশ (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ জুন) দুপুরে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের তালদর্শী পালপাড়া গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অজয় চন্দ্র দাশ উপজেলার তালদর্শী পালপাড়া গ্রামের নেপাল চন্দ্র দাশের ছেলে এবং স্থানীয় নতুন কুঁড়ি পাবলিক স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুন) রাত সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে বের হন অজয় চন্দ্র দাশ। এরপর রাতে তিনি বাড়ি ফিরেননি। অজয় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েও তার সন্ধান পায়নি। বুধবার (২২ জুন) সকালে বাড়ির সামনের ডোবায় অজয়ের মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। পরে খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell