শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:০৯
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

কিশোরগঞ্জে শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে খিচুড়ি খেতে গিয়ে দুই শিক্ষক পুলিশের হাতে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৬, ২০২৫, ৩:১৪ পূর্বাহ্ণ
  • ১০০ ০৯ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের খিচুড়ি খেতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন দুই শিক্ষক।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার হোসেন্দী পূর্বপাড়া এলাকার একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পাকুন্দিয়া থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন—হোসেন্দী পূর্বপাড়া গ্রামের আবদুল হান্নানের ছেলে সারোয়ার জাহান নাঈম (৪০)। তিনি জাঙ্গালিয়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এবং পৌরসদরের চরপাকুন্দিয়া গ্রামের মজিদ মিয়ার ছেলে রাসেল শিকদার (৩২)। তিনি ঝাউগারচর হাজী আফসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

থানা পুলিশ জানায়, ওইদিন দুপুরে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী হোসেন্দী পূর্বপাড়ার একটি কোচিং সেন্টারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। পরে মিলাদ শেষে উপস্থিতদের জন্য রান্না করা খিচুড়ি বিতরণ চলছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ লোকজন পালিয়ে গেলেও দুই শিক্ষককে গ্রেফতার করা হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell