মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:০৭
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

কিশোরগঞ্জ সাত দিনের সফরে যাবেন রাষ্ট্রপতি।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৯, ২০২১, ১১:৪১ অপরাহ্ণ
  • ২৯৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। সাত দিনের সরকারি সফরে ১২ নভেম্বর (শুক্রবার) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিশোরগঞ্জ আসবেন। এ সময় তিনি নিজ উপজেলা মিঠামইনসহ ইটনা ও অষ্টগ্রাম উপজেলা সফর করবেন।

এছাড়াও তিনি সফর করবেন কিশোরগঞ্জ জেলা সদর।

মঙ্গলবার (০৯ নভেম্বর) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে রাষ্ট্রপতির সফরের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এদিকে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মুরাদুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা যায়, ১২ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় ঢাকা থেকে হেলিকপ্টারে করে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদরে পৌঁছাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সেখানের কামালপুর গ্রামে নিজের বাড়িতে রাত্রিযাপন করবেন তিনি। পরদিন ১৩ নভেম্বর (শনিবার) দুপুরে সড়ক পথে অষ্টগ্রাম উপজেলায় যাবেন। ওইদিন বিকেলে অষ্টগ্রামের উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সন্ধ্যায় তিনি অষ্টগ্রাম রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে সেখান থেকে তিনি মিঠামইনে ফিরে কামালপুর গ্রামের নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।

এরপর ১৪ নভেম্বর (রোববার) সকাল ১১টায় রাষ্ট্রপতি মিঠামইন সেনানিবাসের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি তার বাবা হাজী তায়েব উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেবেন। পরে তিনি মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। এদিন নিজ বাড়িতে রাত্রিযাপন শেষে পরদিন ১৫ নভেম্বর (সোমবার) দুপুর আড়াইটায় ইটনা উপজেলায় যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেখানে উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সন্ধ্যায় তিনি ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর ইটনা থেকে মিঠামইনে নিজ বাড়িতে ফিরে যাবেন এবং রাত্রিযাপন করবেন।

১৬ নভেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিঠামইন থেকে হেলিকপ্টারে কিশোরগঞ্জ সদরে পৌঁছাবেন এবং কিশোরগঞ্জ শহরের খড়মপট্টিতে নিজ বাসায় রাত্রিযাপন করবেন। পরদিন ১৭ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় তিনি জেলা শিল্পকলা একাডেমিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। এদিন কিশোরগঞ্জ শহরের খড়মপট্টির নিজ বাসায় রাত্রিযাপন শেষে ১৮ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে কিশোরগঞ্জ থেকে ঢাকায় বঙ্গভবনে ফিরে যাবেন রাষ্ট্রপতি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell