শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৪৮
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

কিশোর গ্যাংয়ের উৎপাতে মাসদাইরবাসী অতিষ্ঠ, প্রশাসনের হস্তক্ষেপ দাবী

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৪, ২০২২, ১০:০০ অপরাহ্ণ
  • ২১৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ফতুল্লা থানার মাসাদাইরে দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। কিশোর অপরাধীদের কারনে নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ। দিনদিন তারা এতোটাই ভয়ঙ্কর হয়ে উঠছে যে, মানুষ এদের বিরুদ্ধে কোন প্রতিবাদই করতে পারে না।

 

প্রতিটি পাড়া-মহল্লাতেই এখন কিশোররা সংগঠিত হয়ে নানা অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। সর্বশেষ ফতুল্লা থানার মাসদাইর এলাকায় কিশোরদের প্রকাশ্যে দেশীয় অস্ত্রহাতে মহড়া ও দোকানপাট-বাড়ি ঘরে হামলার ঘটনায় বেশ আলোড়ন তুলেছে জেলা জুড়ে।

 

সূত্রমতে, গত সোমবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় দুই গ্রুপের আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে এক গ্রুপ মাসদাইর পাকা পুল, বেকারীর মোড়, গুদারা ঘাট, বাড়ৈভোগ এলাকায় দেশীয় অস্ত্রহাতে মহড়া দেয়। সে সময় তারা বাড়ি-ঘর, দোকানপাট ভাংচুর করে।

 

সেদিন কিশোর গ্যাং’র হামলায় এনায়েতনগর ইউপি সদস্য শাজান মাদবরের অফিস, হালিম এর বাড়িসহ বিভিন্ন বাড়ি ভাংচুর করে। টোকাই নেছারের নেতৃত্বে বুইট্টা আলামিন, হাসান, হোসেনসহ প্রায় ২০/২৫ জন কিশোর সন্ত্রাসী এ হামলা চালায় বলে অভিযোগ আছে।

 

স্থানীয়দের মতে, ফতুল্লায় মাদকের পাশাপাশি কিশোর গ্যাং এখন অনেক বড় সমস্যা। কিশোররা পরিবারের বাঁধন ছেড়ে মাদকে আসক্ত হয়ে বেপরোয়া জীবন-যাপন করছে। মাসদাইর এলাকার কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করছেন দুই সহোদর হাসান-হোসেন ও নেসার।

 

তারা স্থানীয় একটি প্রভাবশালী পরিবারের ছত্রছায়ায় থেকে নানা অপরাধ সংগঠিত করছে। প্রশাসন তড়িৎ ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় ঘটে যেতে পারে অপ্রীতিকর ঘটনা।

 

সূত্রটি আরও জানায়, কিশোর গ্যাংয়ের উৎপাতে মাসদাইর বেকারির মোড়, প্রাইমারি স্কুল, পাকাপুল সংলগ্ন শোভন গার্মেন্টসসহ আশেপাশের এলাকার মানুষ অতিষ্ট হয়ে পড়েছে।

 

পাশাপাশি বিসিক শিল্প নগরীর কর্মজীবী মানুষ গভীর রাতে যখন কাজ শেষে বাড়ি ফেরে, তখন এসব কিশোর সন্ত্রাসীরা ছিনতাই শুরু করে।
শ্রমিকদের পথরোধ করে মোবাইল-মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এমনকি নারী শ্রমিকদের শ্লীলতাহানি করতেও ছাড়ে না কিশোর গ্যাং এর সদস্যরা।

 

মাসদাইর এলাকার এসব কিশোর অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell