শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৩৯
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১২, ২০২৪, ১১:০৯ অপরাহ্ণ
  • ২৮৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত

রাজশাহীতে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়েছে। সোমবার (১২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ককটেল বিস্ফোরণে আহত দুই শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তারা এখন হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

আহত শিশুরা হলো- ওই এলাকার আলমগীর হোসেনের ছেলে মো. আব্দুল্লাহ (৭) ও মো. শাহীনের ছেলে মো. সাবা (৮)। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান। আরও কয়েকটি অবিস্ফোরিত ককটেল সেখানে পড়ে আছে। বর্তমানে সেগুলো উদ্ধারের প্রক্রিয়া চলছে।

ওই শিশুদের অভিভাবকরা জানিয়েছেন, বাড়ির ঠিক সামনেই আবর্জনার স্তূপের ভেতর একটি কাগজের কার্টন পড়েছিল। ওই কার্টনে কাঠের তুষের ভেতর ককটেল ছিল। কিন্তু তা বুঝতে না পেরে শিশুরা কুড়িয়ে পাওয়া একটি ককটেল নিয়ে খেলতে গেলে তার বিস্ফোরণ ঘটে। এতে দুই শিশুই গুরুতর আহত হয়। পরে তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

রাজশাহীর মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, সীমিত পরিসরে থানার কার্যক্রম শুরু হয়েছে। এখনও সব পুলিশ সদস্য কাজে যোগদান করেননি। তাই আপাতত কেবল দাপ্তরিক কার্যক্রমই চলছে। এছাড়া তিনি নিজেও অসুস্থ। তাই আজ থানায় যেতে পারেননি। কিন্তু এখনও এমন কোনো ঘটনা কেউ থানায় অবহিত করেননি। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell