রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৩৩
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

কুমিল্লায় আদালত প্রাঙ্গণে বাদীকে বেধড়ক পিটিয়ে আহত,দুজনকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৩, ২০২৫, ৯:৫৬ অপরাহ্ণ
  • ১৫৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

কুমিল্লায় আদালত প্রাঙ্গণে বাদীকে বেধড়ক পিটিয়ে আহত,দুজনকে আটক

কুমিল্লায় আদালত প্রাঙ্গণে বাদীকে বেধড়ক পিটিয়ে আহত করেছে আসামিপক্ষের লোকজন। রোববার (২৩ ফেব্রুয়ারি) জেলা ও দায়রা জর্জ আদালত প্রাঙ্গণে হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

আহত সুমন মিয়া জেলার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের বাসিন্দা। আটকরা হলেন, হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের মতিন মিয়া (৪৮) ও সাদ্দাম হোসেন (২৯)।

আহত সুমনের বড় বোন ইয়াসমিন জানান, ১৫ জানুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় প্রতিবেশী মতিন মিয়া ও সাদ্দাম হোসেনের বাবা খালেক মিয়াসহ ২০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ ঘটনার জেরে ১৫ ফেব্রুয়ারি সুমনের বাবা দৌলতমিয়াকে আবারো পেটায় আসামিপক্ষ। এ ঘটনায় উভয় পক্ষ আবারো থানায় অভিযোগ দেন। ওই মামলায় রোববার আসামিরা আদালতে আইনি পরামর্শ চাইতে এলে সুমন তাদের সামনে পড়েন।

তখন আসামিরা তাকে বেধড়ক পেটান। এ সময় সুমন অচেতন হয়ে পড়েন। পরে আদালত প্রাঙ্গণে উপস্থিত লোকজন সুমনকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এসময় হামলাকারী মতিন মিয়া ও সাদ্দাম হোসেনকে আটক করে পুলিশে দেয় জনগণ।

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক সালাহ উদ্দিন জানান, আদালতে জনগণের হাতে আটক মতিন ও সাদ্দামকে থানায় নিয়ে আসা হয়েছে। আহত সুমনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের সহকারী রেজিস্ট্রার গাজী আরিফুল ইসলাম জানান, সুমনের অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিউতে রেফার করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell