রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:২০
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

কুমিল্লায় নিজ ছেলে হত্যায় বাবার মৃত্যুদণ্ড।

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১০, ২০২৪, ৯:৫৩ অপরাহ্ণ
  • ২৫৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

কুমিল্লায় নিজ ছেলে হত্যায় বাবার মৃত্যুদণ্ড।

কুমিল্লা প্রতিনিধি।। আরাফাত হোসেন বাপ্পী নামে এক শিশুকে হত্যার দায়ে সৎ বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। আসামি রুবেল কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার দনাজোর গ্রামের মো. জলিল হকের ছেলে। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মোহাম্মদ সেলিম মিয়া নগর সংবাদ কে এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০২২ সালের ১৫ এপ্রিল বাপ্পীকে অপহরণ করে হত্যা করেন রুবেল।

 

পরে পরিবারের লোকজনের সঙ্গে রুবেলও বাপ্পীকে খোঁজার ভান করেন। রুবেলের কথা মতো স্বজনরা অটোরিকশায় করে এক কবিরাজের বাড়িতে গিয়েও বাপ্পীর সন্ধান করেন। একপর্যায়ে রুবেলের আচরণে সন্দেহ হলে তাকে চাপ দেওয়া হয়। চাপে পড়ে রুবেল দনাজোর গ্রামের একটি ডোবার কচুরিপানার ভেতরে বাপ্পীর মরদেহ আছে বলে জানান। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়। ২০২২ সালের ১৮ এপ্রিল শিশুর মামা মো. আল-আমিন বাদী হয়ে রুবেলের নামে হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ওই থানার সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) শাহীনুর ইসলাম ২০২২ সালের ৩০ অক্টোবর আদালতে রুবেলের নামে অভিযোগপত্র দাখিল করে। নয়জনের সাক্ষ্য নেওয়ার পর ও আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে তাকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell