বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫১
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

কুমিল্লায় মহাসড়কের আশেপাশে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৪, ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ণ
  • ২৫২ ০৯ বার দেখা হয়েছে

কুমিল্লায় মহাসড়কের আশেপাশে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান

 

– বিশেষ প্রতিবেদক মাহবুব আলমঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এবারের ঈদযাত্রা যানজট মুক্ত এবং স্বস্তিদায়ক করতে মহাসড়কে নেমেছেন হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার কুমিল্লার পদুয়ারবাজার থেকে দাউদকান্দি পর্যন্ত মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং চালকদের শৃঙ্খলা ফেরাতে কাজ করেন পুলিশের হাইওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে গত ১ এপ্রিল গনমাধ্যমে প্রকাশিত “মহাসড়কের কুমিল্লা অংশের ২০টি পয়েন্টে যানজটের আশঙ্কা “নিয়ে সংবাদ প্রকাশিত হয় । সংবাদটি হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়। এতে উল্লেখিত পয়েন্ট সমূহে উচ্ছেদ অভিযান শুরু করে পুলিশের এই ইউনিট । এ সময় চান্দিনা বাস স্টেশন এলাকায় মহাসড়কের উপর নানা প্রতিবন্ধকতা নিরসন করা হয়। পরে মাধাইয়া বাজারের দুই পাশে ফুটপাত উচ্ছেদ এবং ক্ষুদ্র যানবাহন স্টেশনগুলো উচ্ছেদ করা হয়। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি খাইরুল আলম সরেজমিনে পরিদর্শন করে এসব অভিযানের নেতৃত্ব দেন। এ সময় ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলমসহ কমিউনিটি পুলিশিং নেতারা উপস্থিত ছিলেন। অতিরিক্ত ডিআইজি খাইরুল আলম বলেন, যুগান্তরে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। যুগান্তর সব সময় গণমানুষের কল্যাণে ইতিবাচক সংবাদ প্রকাশ করে। তিনি বলেন, আমরা এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। এই লক্ষ্যে যা যা করণীয় সবকিছুই করছে কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ। নাড়ির টানে ঘরে ফেরা মানুষের যেন কোনোভাবেই ভোগান্তি পোহাতে না হয় সে বিষয়টির উপর গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell