বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৮
শিরোনামঃ
চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ

কুমিল্লার দেবিদ্বারের মেয়ে ড. উর্মি বিনতে সালাম মৌলভীবাজারে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১১, ২০২৩, ১১:৫০ পূর্বাহ্ণ
  • ২৩৩ ০৯ বার দেখা হয়েছে

মোঃ আবদুল কাদের ।।গত সোমবার তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন ড. উর্মি বিনতে সালাম ১৯৮১ সালে ১ আগস্ট কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বীরমুক্তিযোদ্ধা মোহাম্মাদ আব্দুস সালাম এবং মাতার নাম হালিমা আক্তার। ড. উর্মি বিনতে সালাম বিসিএস ২৫তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ২০০৬ সালের ২১ আগস্ট তারিখে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। তিনি সহকারী কমিশনার হিসেবে রাজশাহী বিভাগে ন্যস্ত হয়ে জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়াতে তার শিক্ষানবিশকাল অতিবাহিত করেন। এরপর নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। অতঃপর একজন সফল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় দায়িত্ব পালন করেন। এছাড়াও, মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিভিন্ন সময়ে কর্মরত ছিলেন। ড. উর্মি বিনতে সালামের স্বামী ড. মো. নাজমুল কবির চৌধুরী ঢাকা কলেজের রসায়ন বিভাগে শিক্ষকতা করছেন। তারা দুই পুত্র সন্তানের জনক-জননী। বড় ছেলে নাবহান কবির চৌধুরী এবং ছোট ছেলে নাজহান চৌধুরী। উর্মি বিনতে সালামের শিক্ষাজীবন অত্যন্ত সমৃদ্ধ। তিনি ১৯৯৬ সালে মাধ্যমিক এবং ১৯৯৮ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। অতঃপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ হতে ২০০২ সালে স্নাতক (সম্মান) এবং ২০০৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং থেকে Humanities Technology বিষয়ে গবেষণা করে ২০১৫ সালে ডক্টরেট ডিগ্রিতে ভূষিত হন। ড. উর্মি বিনতে সালাম সফলতার সঙ্গে বিভিন্ন অভ্যন্তরীণ ও বৈদেশিক প্রশিক্ষণ সমাপ্ত করেছেন। বুনিয়াদি প্রশিক্ষণ, আইন ও প্রশাসন কোর্সসহ বিয়াম ফাউন্ডেশন হতে Negotiation Technical and Conflict Management প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া, মালয়েশিয়াতে Doctor of Philosophy Program-এর অধীনে ‘Technology Management’ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ভারতে Mid career Training সম্পন্ন করেন। কর্মজীবনের প্রয়োজনে মালয়েশিয়া, ইতালি ও থাইল্যান্ড ভ্রমণ করেছেন। শিক্ষা ও কর্মজীবনে অর্জনের ডালাটিও ঋদ্ধ। ২০১৩ সালে মালয়েশিয়াতে Creation, Innovation, Technology and Research Expo-তে রৌপ্য পদক জয় করেন। একই বছর মালয়েশিয়ার কুয়ালালামপুরে PECIPTA কনভেনশনে ব্রোঞ্জ পদকে ভূষিত হন। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে ঢাকা ও ময়মনসিংহ বিভাগ অঞ্চলে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার -এর সম্মানপ্রাপ্ত হন। ২০১৮ সালের Digital Innovation Fair -এ শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সম্মানিত হন

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell