সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:০৫
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

কুমিল্লার হোমনায় মোরগে মরিচ গাছ খাওয়াকে কেন্দ্র করে গালমন্দ ও কিলঘুসি মেরে বৃদ্ধকে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৫, ২০২৩, ১০:৪৭ অপরাহ্ণ
  • ১৩৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

কুমিল্লার হোমনায় মোরগে মরিচ গাছ খাওয়াকে কেন্দ্র করে গালমন্দ ও কিলঘুসি মেরে বৃদ্ধকে হত্যা

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহিউদ্দিন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন  বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ওসমান গণি উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত মোজাজ্জল হোসেনের ছেলে। অভিযুক্ত মহিউদ্দিন একই এলাকার আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ওসমান গণি ও মহিউদ্দিন সম্পর্কে চাচা-ভাতিজা। তাদের দুই বাড়ির মাঝখানের ফাঁকা জায়গায় মরিচের চারা রোপণ করেন মহিউদ্দিন। সকালে ওসমান গণির বাড়ির মোরগ মরিচ গাছ খেয়ে ফেলে। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মহিউদ্দিন ওসমান গণিকে ধাক্কা দিয়ে খড়ের গাদায় ফেলে দেন। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্বজনরা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করেন। পথে সাড়া শব্দ না পেয়ে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে জাকির হোসেন বলেন, ‘আমাদের মোরগ নাকি মহিউদ্দিনের মরিচ গাছ খেয়ে ফেলেছে। এজন্য সে বাবাকে গালমন্দ ও কিলঘুসি মেরে হত্যা করেছে। এ ঘটনায় আমরা মহিউদ্দিনের বিচার চাই।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. রাহিদুজ্জামান সূর্য বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ওসমান গণিকে অর্ধচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তার হার্টের সমস্যা ধরে পড়ে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত উত্তেজনার ফলে তিনি হার্ট অ্যাটাক করেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। পথে তিনি মারা যান।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী মামলা করেছেন। অভিযুক্ত মহিউদ্দিনকে আটক করা হয়েছে। তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell