শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২৬
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

কুমিল্লায় কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৫, ২০২২, ৯:৫১ অপরাহ্ণ
  • ২৬৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। কুমিল্লার চৌদ্দগ্রামের দাম্পত্য কলহের জেরে স্ত্রীর বিরুদ্ধে স্বামী শুক্কুর আলীকে (৪৮) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্ত্রী ও ছেলেকে হেফাজতে নিয়েছে।

রোববার (৫ জুন) দুপুরে উপজেলার গুনবতী ইউনিয়নের গজারিয়া পূর্বপাড়া ভূঁইয়া বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শুক্কুর আলীর বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি গজারিয়া গ্রামে জায়গা কিনে বাড়ি করে বসবাস করে আসছেন। তাদের ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, স্ত্রী খোদেজা আক্তার শিল্পীর সঙ্গে প্রায়ই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শুক্কুর আলীর ঝগড়া ও মারামারি হতো। রোববার দুপুরে হঠাৎ করে তাদের ঘর থেকে চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। একপর্যায়ে স্থানীয়রা তাদের শৌচাগারে শুক্কুরের গলাকাটা রক্তাক্ত মরদেহ দেখতে পান। এসময় শিল্পী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সেইসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য শিল্পী ও ছেলে শাহিনকে থানায় নেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি শুক্কুরের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। স্থানীয়দের মাধ্যমে জানতে পারলাম, স্বামী-স্ত্রী নাকি প্রায়ই ঝগড়া করতো। শুক্কুরের মৃত্যুর কারণ জানতে চাইলে তার স্ত্রী শিল্পী জানায়, শেভ করতে গিয়ে ব্লেডে গলা কেটে শুক্কুর আলীর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শুক্কুর আলীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও ছেলেকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে জানা যাবে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell